ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:২৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার রাত ৮টার দিকে খানজাহান আলী থানার যোগীপোল এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ব্যবসায়ী জিয়া ফকিরের বাড়িতে গুলির ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের দাবি, জিয়া ফকিরের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছিল দুর্বৃত্তরা। দাবি করা টাকা না পেয়ে দুটি মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি বাড়ির ফটক লক্ষ্য করে কয়েকটি গুলি চালিয়ে পালিয়ে যান। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

খানজাহান আলী থানার তদন্ত কর্মকর্তা অনিমেষ মণ্ডল বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রেজাউল নামের একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এদিকে সন্ধ্যার পর নগরের শিববাড়ি মোড়ে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। ঘটনার পর বিএনপি ও এনসিপির নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে এলেও কাউকে পাননি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সুন্দরবনে জলদস্যুদের দুই সহযোগী গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

সুন্দরবনের কয়রায় অভিযান চালিয়ে জলদস্যুদের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চারটি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের গুলি ও ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়েছে।

চাঁদা না পেয়ে খুলনায় দুই ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি

চাঁদা না পেয়ে খুলনায় দুটি ব্যবসাপ্রতিষ্ঠান লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার ভোরে নগরীর লবণচরা থানার হঠাৎ বাজার এলাকায় একটি তুষকাঠের মিল ও একটি চানাচুর কারখানায় এ গুলির ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জনপ্রিয় টার্গেট

এপেক সম্মেলনে নৃত্যদলের নেতৃত্বে ১০০০ কোটি ভিউ পাওয়া ৭ বছরের এনছি

খুলনায় ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি

প্রকাশ: ১২:২৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬