ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আট জেলায় ৩০ মডেল খাল চিহ্নিত, মিলবে বহুমুখী সুবিধা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পঠিত হয়েছে

আজ বৃহস্পতিবার লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর মণ্ডলেরহাট মডেল খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ত্রাণমন্ত্রী এসব কথা বলেন।

আসাদুল হাবিব দুলু বলেন, ‘খালটিকে মডেল খাল বলছি এই কারণে যে, আমরা যেসব খাল বাংলাদেশে খনন করি, সেগুলো শুধু পানি ধরে রাখা ও পানি নিষ্কাশন করার জন্য। কিন্তু মডেল খালটি বহুমাত্রিক কাজে ব্যবহার করা হবে।’

ত্রাণমন্ত্রী বলেন, ‘এখানে আমরা খালের দুই ধারে গাছ লাগাব। এখানে কৃষকেরা হাঁস পালন করবেন, মাছ চাষ করবেন এবং এখানে কুটির শিল্প গড়ে তোলা হবে। সে জন্য আমরা এটিকে মডেল বলেছি এবং এই এলাকায় যাঁরা হতদরিদ্র রয়েছেন, তাঁদের সমবায়ভিত্তিক গ্রুপ করে দেব। এখানে উপকারভোগীদের আমরা চিহ্নিত করছি, তাঁদের প্রশিক্ষণ করাব। তাঁরা যাতে মাছ চাষে উদ্বুদ্ধ হন, হাঁস পালনে উদ্বুদ্ধ হন, সেই ব্যবস্থা করা হবে।’

ত্রাণমন্ত্রী আরও বলেন, ‘মাছে-ভাতে বাঙালির পূর্ণ রূপ দেওয়ার জন্য খালটিকে মডেল খাল নাম দিয়েছি। আমাদের কাজ চলছে, আগামী ১৯ তারিখের আগেই আমরা সমস্ত কাজ সম্পন্ন করতে পারব।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিন প্রমুখ।

লালমনিরহাটে ডাম্প ট্রাকের চাপায় সাবেক সেনাসদস্য নিহত, হাসপাতালে জামায়াত নেতা

লালমনিরহাটের আদিতমারীতে ডাম্প ট্রাকের চাপায় পিপলু মিয়া নামের সাবেক এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর সঙ্গে মোটরসাইকেলে থাকা জামায়াত নেতা আমিনুল ইসলাম।

লালমনিরহাটে গুদামঘর নিয়ে বিরোধ, দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল বৃদ্ধার

লালমনিরহাটের কালীগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সরবি বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁকে বাঁচাতে গিয়ে আরও এক নারী আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে উপজেলার ভুল্যারহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

অটোরিকশা ছিনতাই চেষ্টাকালে শ্রমিক দল নেতা আটক, ছিনিয়ে নিতে হামলায় ৫ পুলিশ আহত

লালমনিরহাটে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে এক শ্রমিকদল নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আটক শ্রমিকদল নেতাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টায় পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে তাঁর পক্ষের লোকজনের বিরুদ্ধে। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

জনপ্রিয় টার্গেট

সাত পেরিয়ে আটে মহিমা, বাবা আর মা তবু কেন আসে না

আট জেলায় ৩০ মডেল খাল চিহ্নিত, মিলবে বহুমুখী সুবিধা

প্রকাশ: ১২:০৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬