ইউএনওর স্বাক্ষর জাল করে নাগরিকত্ব সনদ দেওয়ার অভিযোগে আটক ২

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:৩২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬ বার পঠিত হয়েছে

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বিরামপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে নতুন ভোটার হতে আসা মুহিম হোসেন রোহানের কাগজপত্র যাচাইয়ের সময় বিষয়টি ধরা পড়ে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ৩টার দিকে মুহিম হোসেন রোহান নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য উপজেলা নির্বাচন কার্যালয়ে যান। সেখানে তাঁর জমা দেওয়া কাগজপত্র যাচাইয়ের সময় নাগরিকত্ব সনদে ইউএনওর স্বাক্ষর নিয়ে সন্দেহ হয়। পরে তাঁকে সংশ্লিষ্ট ব্যক্তিদেরসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে স্বাক্ষর জাল করার বিষয়টি তাঁরা স্বীকার করেন বলে জানা গেছে।

পরে ওই দুই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শামীম আল মামুন বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসকের স্বাক্ষর জাল করার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় পৌরসভার কম্পিউটার অপারেটর রিয়াজুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার রাতে জালিয়াতি ও প্রতারণার মামলা করেছেন।’

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তানজিনা খাতুন বলেন, ‘নির্বাচন কার্যালয়ে জমা দেওয়া কাগজপত্র যাচাইয়ের সময় আমার স্বাক্ষরযুক্ত নাগরিকত্ব সনদে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। পরে সংশ্লিষ্ট দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

মৌলভীবাজারের কমলগঞ্জে জেসি চৌধুরী (১৮) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি চিরকুটও পাওয়া যায়। চিরকুটে লেখা ছিল, ‘সবে আমারে মাফ করে দিও। আমি মানসিক কষ্ট আর নিতে পারছি না…

বগুড়া জেলা সদরে আমবাগান লিজ নেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ফাঁকা গুলি ছুড়ে মহড়া দেওয়ার পর দেশীয় অস্ত্রের হামলায় গুরুতর আহত মোকছেদুল হাসান (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হামলার সাত দিন পর গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল…

স্থানীয় ইউপি সদস্য ইসলাম গাজী বলেন, মাহফুজা তাঁর বাবার ভিটায় বসবাস করেন। তাঁর স্বামী সালমান ভারত থেকে এসে তাঁকে বিয়ে করে কিছুদিন এখানে থাকতেন। তিনি ভ্যানে করে ভাঙারি মালামাল কিনতেন। তাঁদের গাঁজার ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্থানীয়ভাবে কখনো শোনা যায়নি।

জনপ্রিয় টার্গেট

প্রতিশোধ নিয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

ইউএনওর স্বাক্ষর জাল করে নাগরিকত্ব সনদ দেওয়ার অভিযোগে আটক ২

প্রকাশ: ০১:৩২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬