০৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইকবাল সোবহান হত্যা মামলায় গ্রেপ্তার, ‘মুচলেকায়’ ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৩৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

অপরদিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার কথা জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান শফিকুল ইসলাম।

গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে পরিবারের সদস্যদের জিম্মায় রাজীবকে ছেড়ে দেওয়া হয়।

এর আগে শফিকুল ইসলাম জানান, ইকবাল সোবহান চৌধুরীকে যাত্রাবাড়ী থানার বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁর সঙ্গে আটক সাংবাদিক রাজীব ঘোষ মুচলেকা দিয়ে ছাড়া পাচ্ছেন।

ডিবি প্রধান জানান, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় করা একটি হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি বলেন, ২০২৪ সালের ২৬ আগস্ট করা এ মামলায় দণ্ডবিধির ৩০২, ১০৯ ও ৩৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইনে তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

এর আগে বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের কার্যালয় থেকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে আটক করে পুলিশ। এ সময় প্রতিষ্ঠানটির প্রধান অপরাধ প্রতিবেদক রাজীব ঘোষকেও ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

জনপ্রিয় টার্গেট

ইকবাল সোবহান হত্যা মামলায় গ্রেপ্তার, ‘মুচলেকায়’ ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

প্রকাশ: ০৮:৩৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬