ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ৩২৫

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৫৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

আজ সোমবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আটকের এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কিশোর গ্যাং, মাদক কারবারি, ছিনতাইকারী এবং নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আটকের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ৩২৫ জনের মধ্যে অপরাধে সম্পৃক্ততার অভিযোগ ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই শেষে ২৩০ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় বাকি ৯৫ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, কিশোর গ্যাং, মাদক, ছিনতাইসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

চৌদ্দগ্রামে ১ কোটি ৬২ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ

কুমিল্লার চৌদ্দগ্রামে ভারত থেকে বাংলাদেশে পাচারকালে বিপুল পরিমাণ মোবাইল ফোনের ডিসপ্লে ও একটি যানবাহন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মোবাইল ডিসপ্লের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৬২ লাখ টাকা।

কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপন

কুমিল্লা সেনানিবাসে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপন করা হয়েছে। আজ শনিবার এ উপলক্ষে সেনানিবাসে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

জনপ্রিয় টার্গেট

ঝালকাঠিতে অবৈধ দুই ইটভাটার চিমনি ও কিলন গুঁড়িয়ে দিল প্রশাসন

কুমিল্লায় পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ৩২৫

প্রকাশ: ০৫:৫৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬