আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নগরের আড়ংঘাটা থানার বুড়ির ভিটা এলাকায় এ ঘটনা ঘটে। সোলায়মান ফকির দৌলতপুরের গাইকুর ঝাউতলা ফকিরবাড়ির শ্বশুরবাড়িতে বসবাস করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা আহত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
আড়ংঘাটা থানার উপপরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা সোলায়মানকে লক্ষ্য করে চারটি গুলি ছোড়ে। এতে তাঁর পা, হাত ও ঘাড়ে তিনটি গুলি লাগে। এ সময় একটি গুলি ভ্যানচালক আব্দুল খালেকের হাতেও বিদ্ধ হয়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

দৈনিক টার্গেট 























