ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে পার্কিং করা বাসে আগুন-ট্রাকে পেট্রলবোমা, মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পঠিত হয়েছে

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাতটার দিকে নথুল্লাবাদ বাস টার্মিনালের দক্ষিণ পাশে পার্কিং করে রাখা বিএমএফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। বাসটির ইঞ্জিনের কভারের ওপর আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে ইঞ্জিন কভার, স্টিয়ারিংসহ বাসের কয়েকটি অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

বাসে আগুন দেখতে পেয়ে টার্মিনালের শ্রমিকেরা জানালার কাচ ভেঙে আগুন নেভান। বিএমএফ পরিবহনের বাসটির মালিক মো. শিবলু বলেন, কিছুক্ষণ আগেই বাসটিতে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।

বাসচালক কাজী মো. রানা বলেন, হঠাৎ পাশের বাসে আগুন জ্বলতে দেখে তাঁরা দ্রুত আগুন নেভান। বাসটি তিন মাস ধরে সেখানে পার্কিং করা ছিল।

এসব ঘটনার বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ধরনের কোনো ঘটনার খবর তিনি এখনো পাননি।

অন্যদিকে, সন্ধ্যা সাতটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোরের বাইচখোলা এলাকায় বাঁশবোঝাই একটি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেলকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি সাড়া দেননি। হোয়াটসঅ্যাপে ক্ষুদেবার্তা পাঠিয়েও উত্তর পাওয়া যায়নি।

মেহেন্দীগঞ্জে সিঁধ কেটে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগ

বরিশালের মেহেন্দীগঞ্জে সিঁধ কেটে একটি বসতঘর থেকে নগদ ১০ লাখ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল চুরির অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ভাসানচর ইউনিয়নের হাজীকান্দা গ্রামের ইউসুফ হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

বরিশালে পিস্তল-রিভলবার-এয়ারগানসহ বিপুলসংখ্যক কার্তুজ উদ্ধার, ‘জর্দা শামীমের’ ৩ সহযোগী গ্রেপ্তার

বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে আলোচিত ‘জর্দা শামীম’-এর সহযোগীদের আস্তানা থেকে এয়ারগানসহ আটটি আগ্নেয়াস্ত্র ও ২ হাজার ৭৬১ রাউন্ড বিভিন্ন ধরনের কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৮)। এ ঘটনায় শামীমের তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

বরিশালে সিভিল জজ নি‌খোঁজ

বরিশালে সিভিল জজ নি‌খোঁজ

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সিভিল জজ শেখ ফারহান নাদিম গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ। আদালত থেকে বাসার উদ্দেশে বের হওয়ার পর তাঁর আর খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ তাঁর সন্ধানে তৎপরতা চালাচ্ছে।

জনপ্রিয় টার্গেট

মিল্ক ভিটার চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

বরিশালে পার্কিং করা বাসে আগুন-ট্রাকে পেট্রলবোমা, মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা

প্রকাশ: ১২:১৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬