দৈনিক টার্গেট

দেশের চেতনায়

গরীব দুঃখীর সাহায্য করো, মানব কল্যাণ ফাউন্ডেশন গড়ো

ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন নাসিরনগর উপজেলাস্থ খাগালিয়ায় “গরীব দুঃখীর সাহায্য করো, মানব কল্যাণ ফাউন্ডেশন গড়ো” এই স্লোগান কে সামনে রেখে খাগালীয়া মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক গরীব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম করে আসছে জনকল্যাণমূলক এই সংগঠনটি।

অনুষ্ঠানটি মুফতী জাকির হোসেন জামশেদীর কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হলে আরেফিন সজীব এর পরিচালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব আনোয়ার হোসেন।

কম্বল বিতরণ

সভাপতির বক্তব্যের শেষাংশে আনোয়ার হোসেন বলেন, আমি উদাত্ত্ব আহ্বান করব, এলাকার বিভিন্ন সংগঠন ও বিত্ত্ববান ব্যক্তিগণ! আপনারা এলাকার গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়ান। এছাড়াও উক্ত অনুষ্ঠানে “স্বপ্ন যাত্রা ফাউন্ডেশন” এর সভাপতি সায়মন উবায়েদ সাকিল, “রক্তের বন্ধন চাতলপাড় সংগঠন” এর সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সি.কে কাউছার আহমেদ সহ আরও অনেকেই বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন, অর্থ সম্পাদক আহিল রোহান, উপদেষ্টা বাবু রামপ্রসাদ দাস, সদস্য জুলহাস মিয়া, মোঃ মেহেদী হাসান, (অনিক) আশিকুর রহমান ও ধীযেশ আশ্চর্য্য প্রমুখ

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।