গতকাল শনিবার রাতে উপজেলার কাজিপুর ব্রিজ বাজার এলাকায় অভিযান চালিয়ে সাইদুর ইসলামকে আটক করা হয়। তিনি কাজিপুর বর্ডারপাড়ার মো. আব্দুল আজিজের ছেলে।
আজ রোববার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কাজিপুর ব্রিজ বাজার এলাকায় বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে সাইদুর ইসলামকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে এক বোতল ফেয়ারডিল সিরাপ ও তিন বোতল স্কাপ সিরাপ উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই দিন উপজেলার তেঁতুলবাড়ীয়া মোল্লাপাড়া মাঠে পৃথক অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১০ বোতল মদ ও ৩ হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করেন বিজিবি সদস্যরা।
বিজিবি জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্য বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

দৈনিক টার্গেট 























