গাইবান্ধায় সার বিক্রিতে অনিয়ম, দুই ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৫৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৩০ বার পঠিত হয়েছে

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক। এর আগে বুধবার সন্ধ্যায় সদর উপজেলার খোলাহাটি ও মালিবাড়ী ইউনিয়নের দুই ডিলারকে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চলমান আমন মৌসুমে কৃষি অফিসের নিয়মিত মনিটরিংয়ের সময় পাওয়া সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে। অভিযানে ক্যাশ মেমো ছাড়া সার বিক্রি এবং বিক্রয় রসিদের সঙ্গে বিক্রি করা সারের পরিমাণে অসংগতির প্রমাণ পাওয়া যায়।

এ অপরাধে সার ব্যবস্থাপনা আইনে খোলাহাটি ইউনিয়নের মেসার্স আতাউর রহমান ট্রেডার্সকে ৩০ হাজার টাকা এবং মালিবাড়ী ইউনিয়নের কাবিলের বাজারের মেসার্স সাইদুর রহমান ট্রেডার্সকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনার সময় কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেওয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক বলেন, নিয়মিত মনিটরিংয়ের সময় পাওয়া অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের অপরাধে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মেয়ের বাবা আজিজুল হকের অভিযোগ, তার মেয়েকে ছেলের পরিবারের লোকজন জোর করে বিয়ে করেছে। এ বিয়েতে তাদের পরিবারের কোনো সম্মতি ছিল না এবং কোনো কাগজে তারা স্বাক্ষরও করেননি। তিনি বলেন, আমরা বিচার চাইতে এসে আসামি হলাম।

রাতে হাতিরঝিলে ছিনতাইয়ের সময় আশপাশের লোকজনের চিৎকার শুনতে পান সেখানে দায়িত্বে থাকা আনসার সদস্যরা। পরে এপিসি শেখ রাসেলের নেতৃত্বে আনসার সদস্যরা ঘটনাস্থল থেকে নয়নকে আটক করেন।

জনপ্রিয় টার্গেট

জীবন নিয়ে জটিলভাবে ভাবার দরকার নেই, প্রতি মুহূর্তে বাঁচো, নিজের ভালোটা দেখো

গাইবান্ধায় সার বিক্রিতে অনিয়ম, দুই ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা

প্রকাশ: ১০:৫৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬