ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ট্রেন আটকে এলাকাবাসীর বিক্ষোভ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৫৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

আজ শনিবার সকাল ৬টার দিকে রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার করলে সকাল ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনটি গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও এখানে যমুনা ও হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি নেই। এ বিষয়ে দীর্ঘদিন ধরে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছেন তাঁরা। তবে এখনো কোনো কার্যকর সিদ্ধান্ত না পাওয়ায় বাধ্য হয়ে রেলপথে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক হোসেন বলেন, যমুনা ও হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে সকাল ৬টার দিকে বিক্ষোভ শুরু করেন এলাকাবাসী। একপর্যায়ে তাঁরা তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সামনে অবস্থান নিয়ে লাল ব্যানার টানিয়ে দেন। পরে তাঁদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।

মো. ফারুক হোসেন আরও বলেন, সকাল ৯টার দিকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের সামনে আবারও অবস্থান নেন বিক্ষোভকারীরা। খবর পেয়ে শ্রীপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে যান। এ সময় তাঁদের দাবির বিষয়ে আশ্বাস দেওয়া হলে বিক্ষোভকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন। পরে সকাল ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এদিকে, রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে দীর্ঘ সময় দুটি ট্রেন আটকে থাকায় ভোগান্তিতে পড়েন ট্রেনের যাত্রীরা।

শ্রমিক নিহতের গুজবে গাজীপুরে বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন কারখানার শ্রমিকেরা। শ্রমিক নিহতের গুজব ও বেতন বৃদ্ধির দাবিতে তাঁদের এ বিক্ষোভের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

গাজীপুরে আবার মহাসড়ক অবরোধ, পাল্টাপাল্টি ধাওয়ায় যান চলাচল বন্ধ

গাজীপুরে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় বিক্ষুব্ধ শ্রমিকদের অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

গাজীপুরে এগারসিন্দুরের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ

গাজীপুরের পুবাইলে ঢাকা-চট্টগ্রাম রেলপথে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। আগুনের ধোঁয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে, এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।

জনপ্রিয় টার্গেট

যারা অন্তর্বর্তী সরকারে ছিলেন, তাঁদেরও অনেক সীমাবদ্ধতা ছিল: এম সাখাওয়াত হোসেন

গাজীপুরে ট্রেন আটকে এলাকাবাসীর বিক্ষোভ

প্রকাশ: ০৪:৫৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬