গাজীপুরে পোশাকশ্রমিকদের দিনভর বিক্ষোভ, পুলিশ বক্স-গাড়ি-কারখানায় অগ্নিসংযোগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৫১:৩৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

স্থানীয় বাসিন্দা, শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ ও সফিপুর আনসার একাডেমির ৩ নম্বর ফটক এলাকায় মহাসড়ক অবরোধ করে রাখেন পোশাকশ্রমিকেরা। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে। প্রায় ছয় ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পরদিন আজ রোববার সকালেও কর্মস্থলে না গিয়ে আন্দোলনে নামেন শ্রমিকেরা। সকাল ৮টার দিকে উপজেলার রতনপুর এলাকার করনী নিট কম্পোজিট, নিট এশিয়াসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। পরে তেলিচালা, মৌচাক, সফিপুর বাজার ও পল্লী বিদ্যুৎ এলাকায়ও বিক্ষোভ শুরু হয়।

এ সময় শ্রমিকেরা বিভিন্ন কারখানার প্রধান ফটকে ভাঙচুর চালিয়ে অন্য শ্রমিকদের বাইরে বের করে আনেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কর্তৃপক্ষ বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করে। পরে লাঠিসোঁটা হাতে বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধ করে নানা স্লোগান দিতে থাকেন।

একপর্যায়ে মৌচাক এলাকায় হাইওয়ে পুলিশ বক্স ভাঙচুর করা হয়। সফিপুর এলাকায় মহাসড়কে থাকা একটি গাড়িতে আগুন দেওয়া হয়। পল্লী বিদ্যুৎ এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের পাশাপাশি যমুনা ব্যাংকের একটি শাখা, দোকানপাট ও বিভিন্ন যানবাহনে ভাঙচুর চালানো হয়। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে ওসি শহিদুল ইসলামসহ কয়েকজন পুলিশ সদস্য ও শ্রমিক আহত হন। তাঁদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, বিক্ষুব্ধ শ্রমিকেরা পাশের ট্রফিক্যাল লিমিটেড নামের একটি পোশাক কারখানার গোডাউন ও একটি মার্কেটে আগুন দেন।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, আগুনের খবর পেলেও শ্রমিক আন্দোলনের কারণে তাঁরা ঘটনাস্থলে যেতে পারেননি। পরে গোডাউন ও মার্কেটের কয়েকটি দোকান পুড়ে যায়। এরপর ওই এলাকায় মহাসড়কে থাকা আরও একটি গাড়িতে আগুন দেওয়া হয়।

শ্রমিকেরা বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো হলেও তাঁদের বেতন বাড়েনি। বাজারে সবকিছুর দাম বেড়ে যাওয়ায় কম বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এ কারণে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে তাঁরা আন্দোলনে নেমেছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সকাল থেকেই শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে পিকেটারদের ইটের আঘাতে তিনি নিজেসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। শ্রমিকদের বিক্ষোভের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের-২-এর পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। থানা-পুলিশ, শিল্প পুলিশ ও বিজিবির সদস্যরা একসঙ্গে কাজ করছেন। শ্রমিক বিক্ষোভের কারণে বিভিন্ন এলাকায় অন্তত ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, প্রতিবেদন লেখা পর্যন্ত আজ বিকেল ৪টায়ও শ্রমিকদের আন্দোলন চলছিল। দিনভর মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় এ পথে চলাচলকারী পরিবহন শ্রমিক ও যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ থেকে পুলিশ বক্সে আগুন, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরের কোনাবাড়ী, কাশিমপুর ও কালিয়াকৈর শিল্পাঞ্চলে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। আজ রোববার সকাল থেকে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এ সময় কোনাবাড়ী ফ্লাইওভারের নিচে দুটি পুলিশ বক্সে আগুন দেন বিক্ষুব্ধ শ্রমিকেরা।

পোশাক শ্রমিকদের ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড় অবরোধ, বিজিবি মোতায়েন

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। তাঁদের বিক্ষোভের মুখে আশপাশের ৮ থেকে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য

জীবনের বাস্তবতা, পারিবারিক দায়িত্ব ও জনসেবার ব্যস্ততার মধ্যেও থেমে থাকেনি তাঁর শিক্ষার প্রতি আগ্রহ। এসএসসি পাসের ২৭ বছর পর আবারও হাতে তুলে নিয়েছেন বই-খাতা। বয়সকে হার মানিয়ে পূরণ করেছেন দীর্ঘদিনের লালিত স্বপ্ন। ৪৭ বছর বয়সে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন পরিষদে

জনপ্রিয় টার্গেট

গাজীপুরে পোশাকশ্রমিকদের দিনভর বিক্ষোভ, পুলিশ বক্স-গাড়ি-কারখানায় অগ্নিসংযোগ

প্রকাশ: ০৪:৫১:৩৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬