চাঁদপুরে আদালত বর্জনের পর এবার তিন বিচারকের প্রত্যাহার চান আইনজীবীরা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:১৫:২৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৩ বার পঠিত হয়েছে

আজ রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় চাঁদপুর আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির ব্যানারে আয়োজিত প্রতিবাদ সভায় এ দাবি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু।

সভাপতির বক্তব্যে শামছুল ইসলাম মন্টু বলেন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক পলাশ বর্ধ্বন এবং সদর সিনিয়র সহকারী সিভিল জজ শম্পা ইসলামের বিরুদ্ধে আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ রয়েছে। এ নিয়ে দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে ৯ সেপ্টেম্বর প্রায় সাড়ে ৪০০ আইনজীবীর উপস্থিতিতে বারের জরুরি সাধারণ সভায় সিদ্ধান্ত নিয়ে তাঁদের আদালত বর্জন করা হয়।

শামছুল ইসলাম মন্টুর অভিযোগ, ওই তিন বিচারক আইনজীবীদের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন এবং ভয় দেখিয়েছেন। তবে এসব হুমকিতে আইনজীবীরা ভয় পান না বলে মন্তব্য করেন তিনি।

শামছুল ইসলাম মন্টু বলেন, ‘১৯৮৬ সাল থেকে আন্দোলন করে আইনজীবীরা বর্তমান পর্যায়ে এসেছেন। আইনজীবীরা বিচারপ্রার্থীদের পক্ষে বিচারকদের সঙ্গে কথা বলেন। এতে তাঁদের কোনো ব্যক্তিগত স্বার্থ নেই।’

বিচারকদের উদ্দেশে শামছুল ইসলাম মন্টু বলেন, ‘ভয় দেখিয়ে লাভ নেই। আইনজীবীরা এক ও অভিন্ন।’ কোনো আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে পাল্টা কঠোর কর্মসূচি নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. জসিম মেহেদীর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার ফয়সাল, সাবেক সভাপতি জহিরুল ইসলাম, সেলিম আকবর, সিনিয়র আইনজীবী মো. ইব্রাহীম, এ টি এম মোস্তফা কামাল, হুমায়ুন কবির, এমরান হোসেন, জিপি এ জেড এম রফিকুল হাসান রিপন ও হারুনুর রশিদ।

এ ছাড়া অ্যাডভোকেট নুরুল আলম খান আকাশ, কাদের খান, শামীম হোসেন, হেদায়েত উল্যাহ, নাজিম উল্লাহ বাপ্পি, আজহার ও আলম খান মঞ্জু বক্তব্য দেন।

সভায় বক্তারা বিচারক ও আইনজীবীদের মধ্যে সৃষ্ট সমন্বয়হীনতা আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান। একই সঙ্গে আদালতে আসা বিচারপ্রার্থীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেদিকে সংশ্লিষ্টদের নজর দেওয়ার আহ্বান জানান তাঁরা।

প্রতিবাদ সভা শেষে আইনজীবীরা ব্যানার নিয়ে আদালত প্রাঙ্গণ থেকে মিছিল বের করেন। মিছিলটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়।

ঠাকুরগাঁও সীমান্তসংলগ্ন ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিরীহ ও নিরস্ত্র বাংলাদেশিদের ওপর কেন গুলি চালানো হয়েছে, পতাকা বৈঠকে বিএসএফের কাছে তার জবাব চেয়েছে বিজিবি।

কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার হোল্ডিং ট্যাক্স ৪০ শতাংশ বৃদ্ধির প্রতিবাদ এবং পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ডে স্থবিরতার অভিযোগ তুলে মানববন্ধন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও স্থানীয় বাসিন্দারা।

হবিগঞ্জের বানিয়াচংয়ে নারীদের গোসলের সময় ছবি তোলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে…

জনপ্রিয় টার্গেট

চাঁদপুরে আদালত বর্জনের পর এবার তিন বিচারকের প্রত্যাহার চান আইনজীবীরা

প্রকাশ: ০৩:১৫:২৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬