চুরির অভিযোগে যুবককে মারধর, রক্ষা করতে গিয়ে চাচাতো ভাই নিহত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৫৯:০৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

নিহত রুহুল আমিন অম্রবাড়ী গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে। পেশায় তিনি একজন রাজমিস্ত্রি। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অম্রবাড়ী এলাকার সামিউল মুন্সির একটি গরু গোয়াল থেকে ছুটে যায়। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে অম্রবাড়ী গ্রামের মৃত মোস্তফা আলীর ছেলে খোরশেদ (২৭) গরুটি নিয়ে ফুলবাড়ী পৌরবাজার দিয়ে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন তাঁকে আটক করেন। পরে তাঁকে অম্রবাড়ী নাউয়ার মোড় এলাকায় নিয়ে গরু চুরির সন্দেহে মারধর করা হয়।

এ সময় খোরশেদের চাচাতো ভাই রুহুল আমিন মারধরের প্রতিবাদ করলে তাঁকেও বেধড়ক পেটানো হয়। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শুক্রবার রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে আরও চারজন আহত হন। তাঁরা হলেন অম্রবাড়ী গ্রামের মৃত খলিল উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫০) ও তাঁর ছেলে মহিন আলী (২০), একই গ্রামের মৃত মোস্তফা আলীর ছেলে খোরশেদ (২৭) এবং তাঁর ভাই রাশেদ ইসলাম (৩০)। আহত ব্যক্তিরা ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) সকালে সরেজমিন দেখা যায়, এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্ত ব্যক্তিরা পলাতক রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, গরু চুরির সন্দেহে অম্রবাড়ী এলাকায় স্থানীয় কয়েকজন রুহুল আমিন নামের এক ব্যক্তিকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ এখনো এলাকায় পৌঁছায়নি। অভিযুক্ত ব্যক্তিরা পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে পুলিশ তৎপরতা চালাচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 ‘গমের আমদানি কমিয়ে উৎপাদন বাড়াতে হবে’

‘গমের আমদানি কমিয়ে উৎপাদন বাড়াতে হবে’

গমের আমদানিনির্ভরতা কমিয়ে দেশে উৎপাদন বাড়াতে উচ্চফলনশীল জাত উদ্ভাবন, গবেষণা কার্যক্রম জোরদার এবং কৃষক পর্যায়ে উন্নত প্রযুক্তির সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছে সরকার। এ লক্ষ্য অর্জনে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছেন ….

ফুলবাড়ীতে বউ মেলায় ক্রেতা শুধু নারী, ঢুকতে পারেননি পুরুষেরা

রেশমি চুড়ি, আলতা, চিরুনি, হাঁড়ি-পাতিল, খুন্তি-কড়াই, পানের বাটা, খেলনা, মিষ্টান্নসহ কী নেই এখানে। হরেক রকম পণ্যের পসরা মেলা চত্বরে। ক্রেতা ও দর্শনার্থী সবাই নারী। মেলায় পুরুষ সদস্যের ঢোকার অনুমতি নেই। আজ সোমবার দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার সুজাপুর গ্রামে এই মেলার আয়োজন করা হয়।

দিনাজপুরে জমি নিয়ে বিরোধ মেটাতে গিয়ে পিটুনিতে শিক্ষক নিহত

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধ মীমাংসা করতে গিয়ে পিটুনিতে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আসাদুজ্জামান (৩২) নামের একজনকে আটক করেছে পুলিশ। আজ রোববার বিকেলে ঘটনাস্থল থেকে শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়।

জনপ্রিয় টার্গেট

ড্যাপের সংশোধনী পুনর্বিবেচনা ও কারিগরি কমিটি বাতিলের দাবি বিআইপির

চুরির অভিযোগে যুবককে মারধর, রক্ষা করতে গিয়ে চাচাতো ভাই নিহত

প্রকাশ: ০২:৫৯:০৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬