ড্যাপের সংশোধনী পুনর্বিবেচনা ও কারিগরি কমিটি বাতিলের দাবি বিআইপির

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৪৪:২৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

আজ শনিবার দুপুরে রাজধানীর বাংলামোটরে বিআইপি সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মুহম্মদ আরিফুল ইসলাম।

লিখিত বক্তব্যে বলা হয়, ১৪ অক্টোবর বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ড্যাপের (২০২২-২০৩৫) কয়েকটি বিধানে সংশোধনী আনা হয়েছে। এতে বুড়িগঙ্গার তীরবর্তী শ্যামপুর-কদমতলী এলাকায় অনেক জমি ‘ওপেন স্পেস’ থেকে ‘ভারী শিল্প এলাকা’ করা হয়েছে। পাশাপাশি পূর্বাচল ও ঝিলমিল আবাসিক প্রকল্পে নির্দিষ্ট শর্তে অতিরিক্ত ০ দশমিক ৫ ফ্লোর এরিয়া রেশিও (এফএআর) দেওয়ার সুযোগ রাখা হয়েছে। জলস্রোত ওভারলে জোনের নির্দেশনা প্রয়োগেও পরিবর্তন আনা হয়েছে।

বিআইপি বলেছে, গত ১৩ মে ড্যাপের ভূমি ব্যবহার পরিবর্তনসংক্রান্ত আবেদন নিষ্পত্তির জন্য নয় সদস্যের একটি সরকারি কারিগরি কমিটি গঠন করা হয়। কমিটির সবাই সরকারি কর্মকর্তা। এতে সংশ্লিষ্ট অংশীজন, নাগরিক সমাজ ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়নি। ফলে কমিটির সুপারিশে আনা সংশোধনীগুলোর নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, কমিটির কর্মপরিধিতে ভূমি ব্যবহার পরিবর্তনের পরিবেশগত প্রভাব এবং সংশ্লিষ্ট জনগোষ্ঠীর তথ্যসহ পরিবর্তনের যৌক্তিকতা বিশ্লেষণের কথা থাকলেও এসব মূল্যায়ন করা হয়েছে বলে বিআইপির জানা নেই। কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থে কমিটি কাজ করছে কি না, সে প্রশ্নও তুলেছে সংগঠনটি।

বিআইপির দাবি, বুড়িগঙ্গার তীরবর্তী জমিটি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) মালিকানাধীন এবং দীর্ঘদিন অব্যবহৃত ছিল। সেখানে পার্ক বা উন্মুক্ত স্থান তৈরির সুযোগ ছিল। ঘনবসতিপূর্ণ ও সেবাবঞ্চিত জুরাইন-শ্যামপুর এলাকার মানুষের জন্য এটি গুরুত্বপূর্ণ হতে পারত। এলাকাটি আগে থেকেই দূষণ, জলাবদ্ধতা ও ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছে। এ ছাড়া ২০০৯ সালে বুড়িগঙ্গাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করা হয়।

সংগঠনটি বলেছে, উন্মুক্ত স্থানের পরিবর্তে ভারী শিল্প এলাকা করার ক্ষেত্রে পরিবেশগত প্রভাব যাচাই এবং হারিয়ে যাওয়া উন্মুক্ত স্থান কীভাবে পূরণ করা হবে, তা সংশোধনীতে স্পষ্ট নয়।

পূর্বাচল ও ঝিলমিলে অতিরিক্ত এফএআর দেওয়ার সুযোগ প্রসঙ্গে বিআইপি বলেছে, এতে পরিকল্পনার তুলনায় জনসংখ্যা বাড়তে পারে। সে অনুযায়ী পানি, বিদ্যুৎ, সড়ক ও বর্জ্য ব্যবস্থাপনার সক্ষমতা আছে কি না, তা আগে মূল্যায়ন করা জরুরি। অন্যদিকে, জলস্রোত ওভারলে জোনের নতুন বিধানে বাস্তবে বন্যার পানি ধারণ করে, কিন্তু নথিতে জলাশয় হিসেবে উল্লেখ নেই—এমন জমি সুরক্ষার বাইরে পড়ার আশঙ্কা রয়েছে।

ঢাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে লিখিত বক্তব্যে বলা হয়, অপরিকল্পিত নগরায়ণ, জলাধার ও খাল হারিয়ে যাওয়া, বায়ুদূষণ, জলাবদ্ধতা, জনঘনত্ব, যানজট ও অপর্যাপ্ত উন্মুক্ত স্থান নগরবাসীর জীবনযাত্রাকে কঠিন করে তুলছে। এ অবস্থায় ভূমি ব্যবহারের পরিকল্পনায় অপরিকল্পিত পরিবর্তন শহরের পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।

সংবাদ সম্মেলনে বিআইপির প্রধান উপদেষ্টা আদিল মোহাম্মদ খান বলেন, ঢাকা পরিবেশ ও বায়ুদূষণের দিক থেকে বিশ্বের খারাপ শহরগুলোর একটি। গণ-অভ্যুত্থানের পর পরিকল্পনা ও পরিবেশের ওপর আগের ফ্যাসিবাদী আচরণের পরিবর্তন হবে বলে আশা করেছিলেন তাঁরা। কিন্তু এখন দেখছেন, সেই প্রবণতা আরও বেড়েছে।

তিনি বলেন, ‘নয় সদস্যবিশিষ্ট কারিগরি কমিটির সবাই সরকারি চাকরিজীবী। সেখানে জনগণের জন্য কথা বলার মতো কেউ নেই। সেখানকার লোকদের বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠী যা যা বুঝিয়েছে, তাঁরা সেভাবে একটি সংশোধনী তৈরি করেছেন।’

আদিল মোহাম্মদ খান বলেন, ড্যাপ পাঁচ বছর পরপর পর্যালোচনার কথা। কিন্তু সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। যে সরকার জলাশয় রক্ষায় নদী খনন করে, সেই সরকারই আবার পরিবেশ ধ্বংস করতে ড্যাপের সংশোধনী করেছে। এর চেয়ে প্রহসন আর কী হতে পারে?

তিনি আরও বলেন, আগের দুই সরকারের সময় ড্যাপে যেসব সংশোধনী আনা হয়েছে, সেগুলোর ভুলত্রুটি তদন্ত করা উচিত ছিল। কিন্তু তা না করে বর্তমান সরকারও আরেকটি সংশোধনী এনেছে, যা তাঁরা আশা করেননি। অতীত থেকে শিক্ষা না নিলে আগের মতো পরিস্থিতি তৈরি হবে। তখন ব্যবসায়ী গোষ্ঠী বা আমলারা মানুষের পাশে দাঁড়াবে না।

সংবাদ সম্মেলনে বিআইপি সাত দফা দাবি তুলে ধরে। দাবিগুলোর মধ্যে রয়েছে—স্বাধীন ও পূর্ণাঙ্গ কারিগরি পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট গেজেট সংশোধনীর কার্যকারিতা স্থগিত রাখা; বর্তমান কারিগরি কমিটি বাতিল করে স্বাধীন পেশাজীবীদের অন্তর্ভুক্তিতে নতুন কমিটি গঠন; সংশোধনী প্রণয়ন ও অনুমোদন প্রক্রিয়ার নিরপেক্ষ তদন্ত; পরিকল্পনাগত ও পরিবেশগত প্রভাব মূল্যায়ন প্রকাশ; সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও নাগরিক প্রতিনিধিদের অংশগ্রহণে স্বচ্ছ পর্যালোচনা; সংশোধনীর কারণ ও কারিগরি যুক্তি নিয়ে রাজউকের আনুষ্ঠানিক বক্তব্য এবং জবাবদিহি নিশ্চিত করা; নগর ও ভূমি ব্যবহার পরিকল্পনায় কৌশলগত পরিবেশগত মূল্যায়ন (এসইএ) বাধ্যতামূলক করা।

বিআইপি মনে করে, ড্যাপের প্রস্তাবিত ভূমি ব্যবহার পরিবর্তন প্রয়োজন হলে পূর্ণাঙ্গ সমীক্ষার ভিত্তিতে তা করা উচিত। এ ধরনের পরিবর্তন ড্যাপ পর্যালোচনার সময় করা যেতে পারে। যখন-তখন ভূমির শ্রেণি পরিবর্তন কাম্য নয়।

সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মোসলেহ উদ্দিন হাসান।

বিশ্বসাহিত্য কেন্দ্রের আলোকচিত্র কোর্সের ১২তম ব্যাচের উদ্বোধন

বিশ্বসাহিত্য কেন্দ্রের আলোকচিত্র কোর্সের ১২তম ব্যাচের উদ্বোধন ও পরিচিতি অনুষ্ঠান আয়োজিত হয়েছে। গতকাল শুক্রবার বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠানে নতুন ব্যাচের ৮৫ জন শিক্ষার্থী, কোর্সের শিক্ষকেরা এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের আলোকচিত্র চক্রের সদস্যরা উপস্থিত ছিলেন।

তাহসিফ সাউরি হত্যা মামলা: বন্ধু দীপকে সাত দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে দীপকে নিয়ে আদালতের উদ্দেশে রওনা হওয়ার কথা পুলিশের। এর আগে মধ্যরাতে দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

তাহসিফের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করলেন বাবা

পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. রেজাউল করিম বলেন, হত্যা করে মরদেহ নদীতে ফেলে গুম করার অভিযোগে করা মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দীপকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছ থেকে নিয়ে গেছে নৌ পুলিশ।

জনপ্রিয় টার্গেট

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড

ড্যাপের সংশোধনী পুনর্বিবেচনা ও কারিগরি কমিটি বাতিলের দাবি বিআইপির

প্রকাশ: ০৩:৪৪:২৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬