সাফল্যের ধারাবাহিকতায় এবারও দেশসেরা নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:১৪:১২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর কলেজটির এ সাফল্যের তথ্য জানা যায়।

কলেজের প্রশাসনিক বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক—তিনটি বিভাগ থেকেই শিক্ষার্থীরা উল্লেখযোগ্য ফলাফল অর্জন করেছে। বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ৫৮ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৩৯৪ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ১৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৯ জন এবং মানবিক বিভাগে ৩১১ জনের মধ্যে ৯৮ জন জিপিএ-৫ পেয়েছে। ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে পাসের হার শতভাগ।

কলেজ কর্তৃপক্ষ জানায়, পরীক্ষা চলাকালে অসুস্থতার কারণে একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি। এ কারণে একজন পরীক্ষার্থী অকৃতকার্য হওয়ায় প্রতিষ্ঠানটি শতভাগ পাসের সাফল্য অর্জন করতে পারেনি।

বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী সোয়াইব হোসেন বলেন, ‘আমি কলেজের হোস্টেলে ছিলাম। আমাদের শিক্ষক ও অভিভাবকেরা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং সার্বক্ষণিক মনিটরিংয়ে রেখেছেন। তাঁদের সহযোগিতায় ভালো ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে।’

কলেজের অধ্যক্ষ হেরেম উল্লাহ আহসান বলেন, ‘আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। আমাদের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লার সরাসরি নির্দেশনায় নিয়মিত ক্লাস, বিশেষ ক্লাস, হোম ভিজিট, টিউটোরিয়াল, মাসিক পরীক্ষা এবং গাইড টিচারের মাধ্যমে শিক্ষার্থীদের সার্বক্ষণিক তত্ত্বাবধান করা হয়েছে। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও সংশ্লিষ্ট সবাই কঠোর পরিশ্রম করেছেন।’

কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি আবদুল কাদির মোল্লা বলেন, ‘প্রথমেই মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করছি। এ অর্জন শুধু কলেজের নয়, এটি নরসিংদীবাসীর অর্জন।’

এবারের ফলাফলেও উচ্চ পাসের হার ও বিপুলসংখ্যক জিপিএ-৫ অর্জনের মধ্য দিয়ে নিজেদের সাফল্যের ধারাবাহিকতা তুলে ধরেছে নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ।

অনিয়মের দায়ে রায়পুরায় চার হাসপাতাল-ফার্মেসিকে জরিমানা, একটি সিলগালা

নরসিংদীর রায়পুরায় লাইসেন্স নবায়ন না করায় ও কেবিন অপরিচ্ছন্ন রাখায় দুটি হাসপাতাল এবং অনিয়মের দায়ে দুটি ফার্মেসিকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে খন্দকার ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে।

নরসিংদীতে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী পালিত

নরসিংদীর রায়পুরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী। ১৯৪১ সালের ২৯ অক্টোবর পুরান ঢাকার আগা সাদেক রোডের পৈতৃক বাড়ি ‘মোবারক লজে’ জন্মগ্রহণ করেন মতিউর রহমান। তাঁর পৈতৃক নিবাস নরসিংদীর রায়পুরা উপজেলার মতিনগর গ্রামে।

নরসিংদীতে এসআরবির অভিযান, অস্ত্র-মাদকসহ ১০ লাখ টাকা উদ্ধার

নরসিংদীর ঘোড়াদিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, একটি দেশীয় তৈরি পাইপগান, বিভিন্ন ধরনের ৬১ রাউন্ড গুলি, ছয়টি ব্ল্যাঙ্ক কার্তুজ, ২১ রাউন্ড শটগানের রাবার কার্তুজ, ২০ রাউন্ড শটগানের সিসার কার্তুজ, নয়টি দেশীয় চাপাতি ও ছোরা, ৭৫ বোতল স্কাফ সিরাপ এবং নগদ ১০ লাখ ৭১ হাজার টাকা উদ্ধার…

জনপ্রিয় টার্গেট

মসজিদ নির্মাণে জমি দানের দাবিটি ভুয়া, স্পষ্ট করলেন সানিয়া মির্জার বাবা

সাফল্যের ধারাবাহিকতায় এবারও দেশসেরা নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ

প্রকাশ: ০৩:১৪:১২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬