ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, আটক শিক্ষককে পুলিশে সোপর্দ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছেন। পাশাপাশি অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

আজ সোমবার দুপুরে বিদ্যালয়টিতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষকের নাম ইনামুল (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ ও অনাকাঙ্ক্ষিত যৌন স্পর্শের অভিযোগ ওঠে শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীর অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তাঁরা বিদ্যালয়ে জড়ো হয়ে শিক্ষককে একটি শ্রেণিকক্ষে আটকে বাইরে থেকে তালা লাগিয়ে দেন।

খবর পেয়ে গাংনী তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। তাঁরা স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং শ্রেণিকক্ষে আটকে রাখা শিক্ষককে উদ্ধার করেন। পরে তাঁকে আলমডাঙ্গা থানায় নেওয়া হয়।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেছেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আগে থেকেই নানা অভিযোগ ছিল। তাঁদের অভিযোগ, তিনি নিয়মিত গাঁজা ও ইয়াবা সেবন করেন।

আলমডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, ‘ঘটনার একদিন আগে গোপন সূত্রে এ বিষয়ে তথ্য পাই। এরপর তদন্তের জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করি। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে ওই শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ‘শিশুটির বাবা বাদী হয়ে শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছেন। আগামীকাল মঙ্গলবার তাঁকে আদালতে পাঠানো হবে।’

চুয়াডাঙ্গায় শিক্ষকদের নতুন বেতন নির্ধারণের নামে অর্থ আদায়ের অভিযোগ

চুয়াডাঙ্গায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নতুন বেতন নির্ধারণ বা পে ফিক্সেশনের কথা বলে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। হিসাবরক্ষণ অফিসের কাজ ও ডেটা এন্ট্রির খরচ দেখিয়ে শিক্ষকপ্রতি ১০০ থেকে ৩০০ টাকা আদায়ের জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন একাধিক শিক্ষক।

লংমার্চের নামে গাড়ি মার্চ করছে ১১ দলীয় ঐক্য জোট: সংস্কৃতিমন্ত্রী

লংমার্চের নামে ১১ দলীয় ঐক্য জোট গাড়ি মার্চ করছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, ‘লংমার্চের ইতিহাস হচ্ছে পায়ে হেঁটে কর্মসূচি পালন করা। কিন্তু ১১ দলীয় ঐক্য জোট যে কর্মসূচি পালন করছে, সেটিকে গাড়ি মার্চ বলা যায়।’

চুয়াডাঙ্গায় হত্যা ও মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন

চুয়াডাঙ্গায় পৃথক দুটি মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে আলমডাঙ্গার আলোচিত ঝন্টু হত্যা মামলায় দুই আসামিকে ঘটনার ১৭ বছর পর এবং অপর একটি মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

জনপ্রিয় টার্গেট

বসতঘরের মেঝেতে ‘জেগে উঠল’ দুই কবর, জমজমাট ঝাড়ফুঁকের আসর

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, আটক শিক্ষককে পুলিশে সোপর্দ

প্রকাশ: ১২:০১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬