এ সময় নেতা-কর্মীরা অধ্যক্ষকে বলেন, ‘টুঙ্গিপাড়া সরকারি কলেজ’ নামটি অবৈধ অন্তর্বর্তীকালীন (ইউনূস) সরকারের দেওয়া। ভবিষ্যতে কলেজের আগের নাম ‘সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ’ ব্যবহারের জন্য অনুরোধ করছি।
টুঙ্গিপাড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ারা আক্তার বলেন, বেলা ১১টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা কলেজে এসে আগের নামের ব্যানার টাঙিয়ে দিয়েছেন। এ ছাড়া দাপ্তরিক সব কাজে আগের নাম ব্যবহার এবং যেসব স্থানে ‘টুঙ্গিপাড়া সরকারি কলেজ’ লেখা আছে, সেগুলো পরিবর্তন করতে বলেছেন। তবে তাঁরা কোনো ধরনের ভাঙচুর করেননি।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম বলেন, এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে কিছু জানায়নি। খোঁজখবর নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি।
এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুশলী ইউনিয়ন শাখার সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী নিলফা বয়রা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের ওপরের অংশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে দেন।

দৈনিক টার্গেট 






















