ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন এক রেকর্ডে নাম লেখালেন আর্জেন্টিনার গোলরক্ষক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:২৮:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

বাংলাদেশ সময় আজ সকালে কোস্টারিকাকে ৭-০ গোলে হারিয়ে ২০২৬ সাল শেষ করল আর্জেন্টিনা। কোনো গোল হজম না করায় মার্তিনেসের এমন এক তালিকায় নাম উঠে গেছে, যেখানে তাঁর সঙ্গে আছেন আর্জেন্টিনার কিংবদন্তি গোলরক্ষক সার্জিও রোমেরো। দুজনেই সমান ৪৭ ম্যাচে ক্লিনশিট ধরে রাখতে পেরেছেন। যা আর্জেন্টাইন গোলরক্ষকদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ। এত দিন আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ক্লিন শিটের রেকর্ডটি রোমেরোর থাকলেও এবার আর সেটা তাঁর একার থাকল না।

রোমেরোর রেকর্ডে ভাগ বসালেও একটা দিক থেকে ঠিকই মার্তিনেস অনেকটা এগিয়ে গেছেন। ৯৬ ম্যাচের মধ্যে ৪৭ ম্যাচে ক্লিনশিট ধরে রাখতে পেরেছিলেন রোমেরো। তাঁর সফলতার হার ৪৮.৯৬ শতাংশ। এদিকে মার্তিনেস মাত্র ৭১ ম্যাচেই ৪৭ ক্লিনশিট রাখতে পেরেছেন। ৩৪ বছর বয়সী আর্জেন্টাইন গোলরক্ষকের সফলতার হার ৬৫.৭১ শতাংশ।

২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে ৯ বছরে তিনটি মেজর টুর্নামেন্টের ফাইনালে খেলেছিলেন রোমেরো। কিন্তু কোনোটিতেই চ্যাম্পিয়ন হতে পারেননি। ২০১৪ ফুটবল বিশ্বকাপ ফাইনালের পর ২০১৫, ২০১৬ সালে টানা দুইবার কোপা আমেরিকা ফাইনাল—কোনোটিতেই শিরোপা জিততে পারেনি আর্জেন্টিনা। এদিকে মার্তিনেস ২০২১ কোপা আমেরিকায় দুর্দান্ত গোলকিপিং করে আলোচনায় আসেন। বিশেষ করে টাইব্রেকারে প্রতিপক্ষের নিশ্চিত অনেক গোল বাঁচিয়েছেন।

২০২১ কোপা আমেরিকা জিতে ২৮ বছরের শিরোপাখরা কাটায় আর্জেন্টিনা। পরবর্তীতে ২০২২ ফুটবল বিশ্বকাপ, ২০২২ ফিনালিসিমা, ২০২৪ কোপা আমেরিকা জিতেছে আলবিসেলেস্তেরাও। এই চার শিরোপা জয় মার্তিনেসের সঙ্গে উপভোগ করেন লিওনেল মেসিও। ২০২২ ফুটবল বিশ্বকাপ জয়ের পর মার্তিনেস জেতেন গোল্ডেন গ্লাভসের পুরস্কার। আর্জেন্টিনার গোলপোস্টের সামনে কতটা নির্ভরযোগ্য হয়ে উঠেছেন, সেটা তাঁর এমন পারফরম্যান্সেই স্পষ্ট।

৭ অক্টোবর বেনিন ম্যাচ দিয়ে আর্জেন্টিনাকে বিদায় বলেন লিওনেল মেসি। মেসিবিহীন আর্জেন্টিনা নতুন শুরুতে হোঁচট খেয়েছে উরুগুয়ের কাছে ২-১ গোলে। ১৪ নভেম্বর লা বোম্বোনেরায় হয়েছিল এই ম্যাচ। আর আজ কর্দোবায় কোস্টারিকাকে ৭-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। নিকো পাস, হুলিয়ান আলভারেস, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো জোড়া গোল করেছেন। আরেক গোল করেছেন আলেক্সিস মাক আলিস্তার। কোস্টারিকাকে ‘সেভেন-আপ’ খাওয়ানোর পর মেসির কথা স্মরণ করেছেন মার্তিনেস। আর্জেন্টিনার তারকা গোলরক্ষক বলেন, ‘আমরা জানতাম, আমাদের বাড়তি কিছু দিতে হবে। মেসি ছাড়াও আমরা জিততে চেয়েছিলাম। ছেলেরা এখানে খেলতে ভালোবাসে এবং দলের প্রতি তারা নিবেদিত প্রাণ। তারা ধাপে ধাপে নিজেদের মানিয়ে নিচ্ছে।’

বছরটা ৭- গোলে শেষ করতে পারাটা ইতিবাচক মনে করছেন মার্তিনেস। আজ কোস্টারিকাকে হারানোর পর তিনি বলেন, ‘২০২৬ সাল এখনো আমাদের কাছে একটি ইতিবাচক বছর। আমরা বিশ্বকাপের ফাইনাল খেলেছি, আর এ জন্য আমি গর্বিত।’ স্কালোনিও ২০২৬ সালকে আর্জেন্টিনার জন্য ইতিবাচক বছর বলে অভিহিত করেছেন।

বাংলাদেশ দলের কৌশল ফাঁস হয়েছে কীভাবে

বাংলাদেশ দলের কৌশল ফাঁস হয়েছে কীভাবে

হামজা চৌধুরী-শমিত সোম-ফারহান আলী ওয়াহিদদের নিয়ে গড়া বাংলাদেশ ফুটবল দলকে নিয়ে ভক্ত-সমর্থকদের আশা-আকাঙ্ক্ষা কম ছিল না। কিন্তু সেমিফাইনালেই থেমে যায় টমাস ডুলির দলের জয়যাত্রা। হারের কারণ অনুসন্ধানে জানা গেল দলের কৌশলের খবর আগেই ফাঁস হয়েছে সামাজিক মাধ্যমে।

ক্রিকেটে ভারত-পাকিস্তান ‘শত্রু’, ফুটবলে বন্ধুত্বের আবহ

ম্যাচ শেষে করমর্দন, চ্যাম্পিয়ন দলকে গার্ড অব অনার দেওয়া—ভারত-পাকিস্তান ম্যাচে এমন ঘটনা খুবই বিরল। বিশেষ করে ক্রিকেটে তো দেখাই যায় না। রাজনৈতিক বৈরিতার ছাপ পড়ে মাঠেও। কিন্তু গতকাল ভারত-পাকিস্তান সাফ ফাইনালে দেখা গেল উল্টো চিত্র। বৈরিতা ভুলে স্থাপন করল অনন্য এক নজির।

বিস্ফোরক জয়ের পর কেন মেসির প্রসঙ্গ টানলেন আর্জেন্টিনার কোচ

বেশি দিন আগের কথা নয়। ৪২ দিন আগে অতীত হয়ে গেছেন লিওনেল মেসি। তবে যে মেসি দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে আর্জেন্টিনার ভক্ত-সমর্থকদের মনে রাখার মতো এত মুহূর্ত উপহার দিয়েছেন, তাঁকে তো চাইলেই ভোলা সম্ভব নয়। আর যে মেসির সঙ্গে কোচ লিওনেল স্কালোনির দারুণ সখ্যতা গড়ে উঠেছিল, এত দারুণ বোঝাপড়া ছিল, কোচ কি চাইলে ভু

জনপ্রিয় টার্গেট

আগামী বছরেই বদলাচ্ছে পাকিস্তানের মানচিত্র! যা আছে আসিম মুনিরের পরিকল্পনায়

নতুন এক রেকর্ডে নাম লেখালেন আর্জেন্টিনার গোলরক্ষক

প্রকাশ: ০২:২৮:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬