ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী বছরেই বদলাচ্ছে পাকিস্তানের মানচিত্র! যা আছে আসিম মুনিরের পরিকল্পনায়

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৫৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

চলতি সপ্তাহে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে খাজা আসিফ বলেন, ‘আমার ব্যক্তিগত ধারণা—নতুন বছরের শুরুতেই নতুন ব্যবস্থা চালু হতে পারে, ইনশাআল্লাহ।’ ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) এই জ্যেষ্ঠ নেতা অবশ্য জানিয়েছেন, এ বিষয়ে তাঁর কাছে সরকারের অভ্যন্তরীণ কোনো তথ্য নেই।

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি গত ৩০ জুলাই প্রথম প্রকাশ্যে নতুন প্রদেশ গঠনের প্রস্তাব দেন। ইসলামাবাদে এক অর্থনৈতিক সম্মেলনে তিনি বলেন, কার্যকর শাসনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য পাকিস্তানে নতুন প্রশাসনিক ইউনিট গঠন করা প্রয়োজন। তাঁর মতে, ছোট প্রশাসনিক ইউনিট এবং নতুন নেতৃত্ব ছাড়া দেশের শাসনব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব নয়।

পরিকল্পনামন্ত্রী আহসান ইকবালও ঐকমত্যের ভিত্তিতে পাকিস্তানে ১২ থেকে ১৫টি প্রদেশ গঠনের প্রস্তাব দিয়েছেন। বর্তমানে দেশটিতে পাঞ্জাব, সিন্ধু, খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান- এই চারটি প্রদেশ রয়েছে। প্রস্তাবের সমর্থকদের যুক্তি, প্রায় ২৫ কোটি মানুষের পাকিস্তানে বর্তমান চারটি প্রদেশের আয়তন ও জনসংখ্যা এত বেশি যে কার্যকরভাবে নাগরিক সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। ২০১০ সালে ক্ষমতা ও সম্পদ বিকেন্দ্রীকরণের লক্ষ্যে সংবিধান সংশোধন করা হলেও বাস্তবে সেই উদ্যোগ কার্যকর হয়নি। বরং প্রাদেশিক ক্ষমতা ও সম্পদ মুখ্যমন্ত্রীদের কার্যালয়ে কেন্দ্রীভূত হয়ে রয়েছে বলে অভিযোগ উঠেছে।

সিন্ধুর দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তানের (এমকিউএম-পি) নেতা ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মুস্তফা কামালও ছোট প্রশাসনিক ইউনিট গঠনের পক্ষে অবস্থান নিয়েছেন। তবে তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভায় এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে আলোচনা হয়নি। নতুন প্রদেশের সংখ্যা কত হবে, সে বিষয়েও তিনি নিশ্চিত নন।

নতুন প্রদেশ গঠনে সাংবিধানিক জটিলতা

পাকিস্তানের সংবিধানে বর্তমানে চারটি প্রদেশের স্বীকৃতি থাকলেও নতুন প্রদেশ গঠনের জন্য আলাদা কোনো প্রক্রিয়া নেই। এ ক্ষেত্রে সংবিধানের ২৩৯ অনুচ্ছেদ অনুযায়ী সংশোধনী আনতে হবে। সংবিধান সংশোধনের জন্য পার্লামেন্টের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন। ৩৩৬ সদস্যের জাতীয় পরিষদে অন্তত ২২৪ জন এবং ৯৬ সদস্যের সিনেটে অন্তত ৬৪ জনের সমর্থন লাগবে।

এ ছাড়া কোনো প্রদেশের সীমানা পরিবর্তন করতে হলে সংশ্লিষ্ট প্রাদেশিক পরিষদেরও দুই-তৃতীয়াংশ সদস্যের অনুমোদন নিতে হবে। অর্থাৎ, পাঞ্জাবকে ভাগ করতে হলে ৩৭১ সদস্যের প্রাদেশিক পরিষদে অন্তত ২৪৮ জন এবং সিন্ধুকে ভাগ করতে হলে ১৬৮ সদস্যের পরিষদে অন্তত ১১২ জনের সমর্থন প্রয়োজন হবে।

করাচিভিত্তিক সংবিধান বিশেষজ্ঞ আইনজীবী আবদুল মঈজ জাফেরি বলেছেন, সংবিধানে নির্ধারিত এই প্রক্রিয়া অনুসরণ না করে অন্য কোনো উপায়ে নতুন প্রদেশ গঠন করা সম্ভব নয়।

এর আগে ২০১২ সালে দক্ষিণ পাঞ্জাব নামে নতুন প্রদেশ গঠন এবং বাহাওয়ালপুর প্রদেশ পুনঃপ্রতিষ্ঠার দাবিতে পাঞ্জাব প্রাদেশিক পরিষদে দুটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাস হয়েছিল। ২০১৩ সালের মার্চে বাহাওয়ালপুর-জানুবি পাঞ্জাব নামে নতুন প্রদেশ গঠনের একটি সংবিধান সংশোধনী বিল সিনেটেও পাস হয়। কিন্তু জাতীয় পরিষদের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বিলটি আর চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি।

গণভোটের প্রস্তাব, আইনি প্রশ্নও রয়েছে

নতুন প্রদেশ গঠনের বিষয়ে জনগণের মতামত নিতে গণভোট আয়োজনের প্রস্তাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। গত সপ্তাহে লাহোরে সাংবাদিকদের তিনি বলেন, জনগণ নতুন প্রদেশ গঠনের পক্ষে না থাকলে সরকারও সেই সিদ্ধান্ত মেনে নেবে। আর জনগণ সমর্থন করলে নতুন প্রদেশ গঠন করা হবে।

পাকিস্তানের সংবিধানের ৪৮(৬) অনুচ্ছেদ অনুযায়ী, প্রধানমন্ত্রী জাতীয় গুরুত্বপূর্ণ কোনো বিষয় পার্লামেন্টের যৌথ অধিবেশনে উত্থাপন করতে পারেন। যৌথ অধিবেশনের অনুমোদন পেলে বিষয়টি গণভোটে পাঠানোর সুযোগ রয়েছে। তবে আইন বিশেষজ্ঞদের মতে, গণভোটের ফলাফল সরকারের জন্য বাধ্যতামূলক নয় এবং এর মাধ্যমে সংবিধান সংশোধনের নির্ধারিত প্রক্রিয়া এড়িয়ে যাওয়া যাবে না।

পাকিস্তানে এর আগে তিনবার গণভোট হয়েছে। ১৯৬০ সালে সামরিক শাসক আইয়ুব খান, ১৯৮৪ সালে জেনারেল জিয়াউল হক এবং ২০০২ সালে জেনারেল পারভেজ মোশাররফ নিজেদের ক্ষমতা ও রাজনৈতিক অবস্থান সংহত করতে গণভোট আয়োজন করেছিলেন।

নতুন প্রদেশ গঠনে বাড়বে অর্থনৈতিক চাপ

নতুন প্রদেশ গঠনের অন্যতম বড় বাধা অর্থনৈতিক ব্যয়। বর্তমানে পাকিস্তানের কেন্দ্রীয় কর রাজস্বের ৫৭ দশমিক ৫ শতাংশ প্রদেশগুলোর মধ্যে বণ্টন করা হয়। চলতি অর্থবছরে এই অর্থের পরিমাণ ৮ লাখ ৬৪ হাজার কোটি রুপি বা ৩ হাজার ১২০ কোটি ডলার। এর মধ্যে পাঞ্জাব পায় ৫১ দশমিক ৭৪ শতাংশ, সিন্ধু ২৪ দশমিক ৫৫ শতাংশ, খাইবার পাখতুনখাওয়া ১৪ দশমিক ৬২ শতাংশ এবং বেলুচিস্তান ৯ দশমিক ০৯ শতাংশ। জনসংখ্যার অনুপাতে এই অর্থ বণ্টন করা হয়। তবে কোনো প্রদেশ ভাগ হলে বিদ্যমান বরাদ্দ নতুন প্রদেশগুলোর মধ্যে কীভাবে ভাগ হবে, সে বিষয়ে সংবিধানে স্পষ্ট নির্দেশনা নেই।

ইসলামাবাদভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব মার্কেট ইকোনমি (প্রাইম) গত অক্টোবরে এক গবেষণায় জানিয়েছে, পাঞ্জাবকে তিনটি প্রদেশে ভাগ করতে বছরে অতিরিক্ত ৪ হাজার ৬৯০ কোটি থেকে ৫ হাজার ৬২০ কোটি রুপি ব্যয় হতে পারে। ডলারের হিসাবে এর পরিমাণ ১৬ কোটি ৯০ লাখ থেকে ২০ কোটি ৩০ লাখ ডলার।

অন্যদিকে, পাকিস্তানের ৩০টি প্রশাসনিক বিভাগকে প্রদেশে রূপান্তর করা হলে বছরে অতিরিক্ত ব্যয় দাঁড়াতে পারে ৬ লাখ ৯ হাজার ২০০ কোটি থেকে ৭ লাখ ৩০ হাজার ৩০০ কোটি রুপি, যা ২২০ কোটি থেকে ২৬৪ কোটি ডলারের সমান।

এই হিসাবের মধ্যে নতুন প্রদেশের প্রাথমিক অবকাঠামো নির্মাণ, পুলিশ বাহিনী গঠন এবং পূর্ণাঙ্গ সচিবালয় প্রতিষ্ঠার এককালীন ব্যয় অন্তর্ভুক্ত করা হয়নি। শুধু পাঞ্জাবকে ভাগ করলেও সিনেটে প্রতিটি প্রদেশের সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করতে গেলে উচ্চকক্ষের আসনসংখ্যা ৯৬ থেকে বেড়ে ১৪২ হতে পারে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি।

পানিবণ্টন নিয়েও নতুন জটিলতার আশঙ্কা রয়েছে। ১৯৯১ সালের পানি বণ্টন চুক্তির মাধ্যমে সিন্ধু নদব্যবস্থার পানি চারটি প্রদেশের মধ্যে ভাগ করা হয়। কিন্তু চুক্তিটি সংবিধানের অংশ নয়। নতুন প্রদেশ গঠিত হলে পানি ও আর্থিক সম্পদ কীভাবে বণ্টন করা হবে, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রস্তাবে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।

সিন্ধুর স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ নাসির হুসাইন শাহ বলেছেন, অতিরিক্ত প্রাদেশিক পরিষদ, সচিবালয়, মুখ্যমন্ত্রী ও গভর্নরের বাসভবন এবং আদালত প্রতিষ্ঠার ব্যয় বহন করার সামর্থ্য পাকিস্তানের অর্থনীতির নেই। তাঁর প্রশ্ন, ‘প্রদেশ গঠন কি নতুন আবাসন প্রকল্প তৈরি করা কিংবা নতুন শিল্পকারখানা স্থাপনের মতো সহজ বিষয়?’

রাজনৈতিক বিশ্লেষক মাজিদ নিজামিও নতুন প্রদেশগুলোর অর্থনৈতিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর মতে, এসব প্রদেশের অর্থনৈতিক কাঠামো, উন্নয়ন পরিকল্পনা ও প্রবৃদ্ধির মডেল কী হবে, তা এখনো পরিষ্কার নয়।

সিন্ধু ভাগের বিরোধিতায় পিপিপি, করাচিকে প্রদেশ চায় এমকিউএম-পি

নতুন প্রদেশ গঠনের পরিকল্পনা নিয়ে পাকিস্তানের ক্ষমতাসীন জোটের মধ্যেও মতবিরোধ রয়েছে। কেন্দ্রীয় সরকারের প্রধান জোটসঙ্গী পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) সিন্ধু প্রদেশকে ভাগ করার বিরোধিতা করছে। দলটি বর্তমানে সিন্ধুতে ক্ষমতায় রয়েছে। গত সেপ্টেম্বরে সিন্ধু প্রাদেশিক পরিষদ প্রদেশটি বিভক্ত করার বিরোধিতা করে একটি প্রস্তাব পাস করে। শনিবার লাহোরে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট ও পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে তিনি সিন্ধু ভাগের বিরোধিতায় দলের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

সিন্ধুর স্থানীয় সরকারমন্ত্রী নাসির হুসাইন শাহ বলেছেন, সিন্ধুতে নতুন প্রদেশের প্রয়োজন নেই। এ কারণে গণভোটেরও বিরোধিতা করছে পিপিপি। তাঁর মতে, অন্য প্রদেশগুলো চাইলে নিজেদের প্রাদেশিক পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী নতুন প্রদেশ গঠন করতে পারে।

তবে এমকিউএম-পি নেতা মুস্তফা কামাল এই অবস্থানের সঙ্গে একমত নন। করাচির সাবেক মেয়র কামাল বলেছেন, করাচিকে আলাদা প্রশাসনিক ইউনিট হিসেবে গড়ে তোলা উচিত এবং শহরটির নিজস্ব প্রাদেশিক সরকার থাকা প্রয়োজন। পাকিস্তানের সবচেয়ে বড় শহর করাচি এমকিউএম-পির প্রধান রাজনৈতিক ঘাঁটি।

অন্যদিকে, পিএমএল-এন এখনো নতুন প্রদেশ গঠনের বিষয়ে আনুষ্ঠানিক কোনো নীতিগত অবস্থান ঘোষণা করেনি। বিষয়টি পার্লামেন্টে উত্থাপিত হলে দলটি নিজেদের অবস্থান জানাবে বলে জানিয়েছে। পাঞ্জাব প্রাদেশিক পরিষদের স্পিকার ও দলটির নেতা মালিক আহমদ খানও বলেছেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার দলীয় নেতৃত্বের।

স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, জোটসঙ্গীদের সম্মতি ছাড়া নতুন প্রদেশ গঠনের কোনো উদ্যোগ নেওয়া হবে না। তাঁর ভাষায়, ‘সবাই একমত হলে সবকিছুই হবে। অন্যথায় কিছুই হবে না।’

নতুন বছরের আগে সিদ্ধান্তের চাপ

নতুন প্রদেশ গঠনের পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আগামী কয়েক মাসকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। আগামী বছরের শুরুতে সিনেট নির্বাচন এবং জুনে কেন্দ্রীয় বাজেট ঘোষণার আগে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার তাগিদ রয়েছে বলে জানিয়েছেন মুস্তফা কামাল। তবে নতুন প্রদেশের সংখ্যা, সীমানা, অর্থনৈতিক কাঠামো, পানি ও সম্পদ বণ্টন এবং সাংবিধানিক সংশোধনীর বিষয়ে এখনো কোনো চূড়ান্ত রূপরেখা প্রকাশ করা হয়নি। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্যও স্পষ্ট।

প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের নতুন বছরের ইঙ্গিত এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির উদ্যোগে পাকিস্তানের প্রশাসনিক মানচিত্র পুনর্গঠনের আলোচনা নতুন গতি পেলেও শেষ পর্যন্ত পরিকল্পনাটি কতটা বাস্তবায়িত হবে, তা নির্ভর করছে রাজনৈতিক ঐকমত্য ও সাংবিধানিক প্রক্রিয়ার ওপর।

এনভিডিয়া কি ইসরায়েলের পকেটে যাচ্ছে, জেনসনকে সরানোর পেছনে কারা

দীর্ঘ ৩৩ বছর নেতৃত্ব দেওয়ার পর কথিত চীনা গুপ্তচরের সঙ্গে পরকীয়া প্রেমের অভিযোগে চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া (Nvidia) থেকে পদত্যাগ করেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। তাঁর এই আকস্মিক পদত্যাগের পর সিলিকন ভ্যালি ও আন্তর্জাতিক প্রযুক্তি অঙ্গনে নতুন এক প্রশ্ন…

মার্কিন-ইসরায়েলি আগ্রাসন যেভাবে বদলে দিল ইরানের সামরিক ডকট্রিন

যেকোনো দেশই সাধারণত সামরিক কৌশল নির্ধারণ করে একাধিক বিষয়ের ওপর ভিত্তি করে। এর একদিকে থাকে নিজস্ব সক্ষমতা, অন্যদিকে থাকে কৌশলগত পরিবেশ থেকে উদ্ভূত চ্যালেঞ্জ ও হুমকি। নিরাপত্তা ও স্বার্থের জন্য ঝুঁকিপূর্ণ যেকোনো পরিস্থিতি এড়াতে রাষ্ট্রগুলোকে এই দুই দিকই নিয়মিত মূল্যায়ন করতে হয়।

যুক্তরাষ্ট্রকে কি ফের যুদ্ধে টানতে চাচ্ছে ইরান, পারস্য উপসাগরে আতঙ্ক

নয় মাস ধরে চলা আঞ্চলিক সংঘাতের অবসান নিজ শর্তে নিশ্চিত করতে ইরান কি নতুন করে উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্যবস্তু করছে? বিশেষ করে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা থাকা বাহরাইনে পরপর ড্রোন হামলা কি ওয়াশিংটনকে আবারও সরাসরি সংঘাতে জড়ানোর কৌশল? এমন প্রশ্নের মধ্যেই উপসাগরীয় অঞ্চলে বাড়ছে উদ্বেগ ও সামর

জনপ্রিয় টার্গেট

আগামী বছরেই বদলাচ্ছে পাকিস্তানের মানচিত্র! যা আছে আসিম মুনিরের পরিকল্পনায়

আগামী বছরেই বদলাচ্ছে পাকিস্তানের মানচিত্র! যা আছে আসিম মুনিরের পরিকল্পনায়

প্রকাশ: ০২:৫৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬