ডেমরায় উদ্ধার লাশের পরিচয় মিলেছে, হত্যার রহস্য উদ্ঘাটনে চলছে তদন্ত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১৮:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

গত মঙ্গলবার রাতে লিফটের জন্য বরাদ্দ পাকা জায়গা থেকে আব্দুস সালামের লাশ উদ্ধার করা হয়। লাশের ডান হাত ভাঙা, রগ কাটা এবং মুখের ডান পাশ ক্ষতবিক্ষত ছিল। তাঁর পরনে ছিল কালো প্যান্ট ও ধূসর রঙের শার্ট।

পুলিশের প্রাথমিক ধারণা, গত মঙ্গলবারই দুর্বৃত্তরা আব্দুস সালামকে হত্যা করে ঘটনাস্থলে ফেলে যায়। ডেমরা থানার উপপরিদর্শক মো. আহসান বলেন, মৃত্যুর রহস্য উদ্ঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

মঙ্গলবার রাতেই লাশ শনাক্তের জন্য ঢাকা মহানগর পুলিশের সংশ্লিষ্ট ইউনিট ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আঙুলের ছাপসহ প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে। সুরতহাল প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বুধবার ময়নাতদন্ত শেষে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আব্দুস সালাম সিরাজগঞ্জের চৌহালী থানার দত্তকান্দি গ্রামের মাতিন শেখের ছেলে। তিনি ডেমরার শান্তিবাগ এলাকার ফ্রেন্ডশিপ এন্টারপ্রাইজ নামের একটি বই বাঁধাই কারখানায় কর্মরত ছিলেন।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা তাইফুর রহমান বলেন, ‘এখন পর্যন্ত আব্দুস সালাম হত্যাকাণ্ডের কোনো রহস্য উদ্ঘাটন না হলেও পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। নিহতের পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে ডেমরা থানায় এ বিষয়ে হত্যা মামলা দায়ের করা হবে।’

মুন্সীগঞ্জের গজারিয়ায় মহাসড়কসংলগ্ন একটি রেস্তোরাঁয় খাবার পরিবেশনের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক কারবার চালানোর অভিযোগে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি রেস্তোরাঁর এক মালিকসহ তিনজনকে আটক করা হয়েছে।

এখন থেকে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) হোল্ডিং কর পরিশোধ করা যাবে। এ লক্ষ্যে নাগরিকদের জন্য সিসিকের একটি উন্মুক্ত অনলাইন পোর্টাল (ht.scc.gov.bd) চালু করা হয়েছে। আজ বুধবার বিকেলে নগর ভবনের সভাকক্ষে সিসিকের নতুন হোল্ডিং ট্যাক্স ব্যবস্থাপনা সিস্টেম ও নাগরিক…

পেটে ক্ষুধার তাড়না, পকেটে খাবার কেনার টাকা নেই। হঠাৎ এক ব্যক্তির হাতে খাবারের প্যাকেট দেখে কেড়ে নেন নুর মোহাম্মদ। ভাত ভেবে নেওয়া প্যাকেটটি খুলে দেখেন, ভেতরে মিষ্টি। ক্ষুধা নিবারণে তৎক্ষণাৎ কয়েকটি মিষ্টি খেয়ে ফেলেন তিনি। কিন্তু মিষ্টি হজম হওয়ার আগেই স্থানীয় লোকজন তাঁকে ধরে ফেলেন। গণপিটুনির পর তাঁকে..

জনপ্রিয় টার্গেট

বিশ্বকাপের সেই দুঃসহ স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় ব্রাজিলের ফুটবলারকে

ডেমরায় উদ্ধার লাশের পরিচয় মিলেছে, হত্যার রহস্য উদ্ঘাটনে চলছে তদন্ত

প্রকাশ: ১২:১৮:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬