আজ রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
নাসীরুদ্দীনের সঙ্গে থাকা নেতাকর্মীদের দাবি, তাঁকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। এ সময় ইট নিক্ষেপ করে তাঁর ব্যবহৃত গাড়ি ভাঙচুর করা হয়। হামলাকারীদের হাতে লাঠিসোঁটা ছিল বলেও দাবি করেন তাঁরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাসীরুদ্দীনকে নিরাপদে সরিয়ে নেয়।
এনসিপি সূত্রে জানা গেছে, ব্যক্তিগত সফরে রোববার কুষ্টিয়ায় যান নাসীরুদ্দীন পাটওয়ারী। শিলাইদহে রবীন্দ্র কুঠিবাড়ি পরিদর্শনের পর সন্ধ্যায় ছেঁউড়িয়ার লালন শাহের আখড়াবাড়িতে যান তিনি। মাজার পরিদর্শন শেষে স্থানীয় শিল্পীদের গান শোনেন ও ফেসবুকে লাইভ করেন। অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় দুজন নারী তাঁর সঙ্গে ছবি তুলতে চাইলে তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলে অভিযোগ। এরপর ২০ থেকে ২৫ জন যুবক জড়ো হয়ে তাঁকে গালাগাল ও মারধরের জন্য তেড়ে আসেন বলে দাবি করেন সঙ্গে থাকা নেতাকর্মীরা। তাঁকে রক্ষায় নেতাকর্মীরা ঘিরে ধরেন। এ সময় কয়েকজন আহত হন বলেও দাবি করা হয়েছে। একপর্যায়ে আখড়াবাড়ির প্রধান ফটকের সামনে রাখা তাঁর গাড়িতে ইট নিক্ষেপ করে গ্লাস ভাঙচুর করা হয়।
এনসিপি কুষ্টিয়া জেলা শাখার সদস্যসচিব সুলতান মারুফ তালহা হামলার জন্য ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেছেন। তিনি বলেন, ‘ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হবে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত সাংবাদিকদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে। আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের…
নেত্রকোনার বারহাট্টায় সড়কের ওপর ইট-সুরকিসহ নির্মাণসামগ্রী ও বিভিন্ন মালপত্র রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে পাঁচজনকে জরিমানা করা হয়েছে। আজ রোববার উপজেলার গোবিন্দপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
দৈনিক টার্গেট 




















