‘তারেক রহমান প্রতিশ্রুতি দিলে বাস্তবায়ন করেন, দুর্গাপূজার নিরাপত্তা তার প্রমাণ’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৪১:০৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ৪১ বার পঠিত হয়েছে

আজ বুধবার সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের আগে টাঙ্গাইল শহরের বিভিন্ন পূজামণ্ডপ ও বিসর্জনস্থলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরে পূজারিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এবারের দুর্গাপূজায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল। মানুষ আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে নির্বিঘ্নে উৎসব উদ্‌যাপন করেছে। সনাতন ধর্মাবলম্বীরাও নিরাপত্তাব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। এ বছর দুর্গাপূজার ছুটি বাড়ানোর পাশাপাশি পূজামণ্ডপগুলোতে সরকারি অনুদানের পরিমাণও বাড়ানো হয়েছে। এ জন্য তাঁরা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে সনাতন ধর্মাবলম্বীদের অনেকে নির্যাতন ও নিপীড়নের শিকার হওয়ার কথা জানিয়েছেন। বর্তমানে জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রতি তাঁদের আস্থা ও প্রত্যাশা রয়েছে। বিগত নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে তাঁরা যে প্রত্যাশা করেছিলেন, সরকার তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়ে তা পূরণ করতে পেরেছে।

টাঙ্গাইলের সার্বিক উন্নয়ন নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘সবার সহযোগিতা নিয়ে টাঙ্গাইল থেকে মাদক, সন্ত্রাস, ইভ-টিজিং ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা দূর করতে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে এ বিষয়ে ভালো সাড়া পেয়েছি। মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে আমাদের কার্যক্রম আগামী দিনগুলোতে আরও জোরদার করা হবে।’

মতবিনিময়কালে জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মিয়া, কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরের সভাপতি স্বপন ঘোষ, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ চৌধুরী, জেলা পূজা উদ্‌যাপন ফ্রন্টের আহ্বায়ক অমল ব্যানার্জিসহ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।নিখোঁজের ২৪ দিন পর শালবনে কিশোরের দেহাবশেষ, গ্রেপ্তার ৪

নিখোঁজের ২৪ দিন পর শালবনে কিশোরের দেহাবশেষ, গ্রেপ্তার ৪

টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যানসহ নিখোঁজের ২৪ দিন পর কিশোর মো. সবুজের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। আন্দি এলাকার শালবন থেকে মাথার খুলি, হাড়গোড়, পোশাক ও জুতা উদ্ধার করে এসআরবি। ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

চাঁদপুরে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল বাইসাইকেলচালকের

‘তারেক রহমান প্রতিশ্রুতি দিলে বাস্তবায়ন করেন, দুর্গাপূজার নিরাপত্তা তার প্রমাণ’

প্রকাশ: ১১:৪১:০৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬