দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: গাজী নজরুলের জামিন দায়রা আদালতেও নাকচ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৫১:২৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আজিজুল হক দিদার বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, গত ৭ ও ১১ অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন। এর আগেও কয়েকবার গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নাকচ করেন আদালত। পরে তাঁর আইনজীবীরা মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন।

জামিন শুনানিতে গাজী নজরুল ইসলামের আইনজীবীরা আদালতকে বলেন, বাদী ও আসামিপক্ষের মধ্যে ইতিমধ্যে আপস হয়েছে। গাজী নজরুল ইসলামকে জামিন দিলে বাদীর আপত্তি নেই। তবে শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন।

এ মামলায় গাজী নজরুল ইসলামকে দুই দফায় আট দিন রিমান্ডে নেওয়ার পর গত ২৮ সেপ্টেম্বর কারাগারে পাঠানো হয়। তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গত ২২ সেপ্টেম্বর এক দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। পরে ৩০ সেপ্টেম্বর বাদীর সঙ্গে আপসের কথা জানিয়ে ঢাকার সিএমএম আদালত তাঁকে জামিন দেন।

এ মামলায় মরিয়মের মামা ওবায়দুর রহমানও আসামি। গত ২২ সেপ্টেম্বর তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

এর আগে ২০ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় মরিয়ম খাতুনের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন। মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়।

দুর্নীতির মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২৩ নভেম্বর নতুন তারিখ ধার্য করেছেন আদালত।

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, আজও অর্ধশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা, শ্রমিক ছাঁটাই ও কালো তালিকাভুক্তি বন্ধের দাবিতে আশুলিয়ায় দ্বিতীয় দিনের মতো শ্রমিক অসন্তোষ চলছে। রোববার আন্দোলনের মুখে নিশ্চিন্তপুর, নরসিংহপুর, ছয়তলা ও কাঠগড়া এলাকার অর্ধশতাধিক পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিকেলে সাভারের হেমায়েতপুরে একটি পোশাক…

‎ঢাকার পরিবহনব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে প্রধানমন্ত্রী: এমপি শিমুল বিশ্বাস ‎

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে প্রধানমন্ত্রী কঠোর অবস্থান নিয়েছেন বলে জানিয়েছেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। প্রধানমন্ত্রীর প্রত্যাশা অনুযায়ী পরিবহন খাতে পরিবর্তনের উদ্যোগ দ্রুততর করা হয়েছে বলেও জানান তিনি।

জনপ্রিয় টার্গেট

তেল-গ্যাস অনুসন্ধানে সিঙ্গাপুরের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন স্পিকার

দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: গাজী নজরুলের জামিন দায়রা আদালতেও নাকচ

প্রকাশ: ০৪:৫১:২৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬