নিজের গতি নয়, বেপরোয়া অন্য বাইকের ধাক্কায় হৃদয়ের মৃত্যু: পরিবার ও পুলিশ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৫০:৪২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ বার পঠিত হয়েছে

হৃদয় দক্ষিণ কেরানীগঞ্জের রসুলপুর-আব্দুল্লাহপুর এলাকার বাসিন্দা। তিনি সৌদি আরব প্রবাসী ছিলেন। প্রায় চার মাসের ছুটিতে দেশে এসেছিলেন। আগামী মাসের ৩ তারিখ তাঁর সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল। স্ত্রী ও দেড় বছরের কন্যাসন্তান রেখে গেছেন তিনি।

পরিবারের দাবি, ঘটনার সময় হৃদয় স্বাভাবিক গতিতে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। পেছন থেকে একটি রাইডার গ্রুপ এসে তাঁর মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

হৃদয়ের বোন মিতু বলেন, ‘আমার ভাই গতির কারণে মারা গেছে—এটা সত্য নয়। আমার বাবা হারা দুই বোনের একমাত্র ভাই ছিল হৃদয়। এলাকায় নম্র-ভদ্র মানুষ হিসেবেই পরিচিত ছিল। তার দেড় বছরের একটি শিশু কন্যা ও স্ত্রী রয়েছে। তার বিরুদ্ধে মিথ্যা প্রচার করা হয়েছে। আমরা এর বিচার চাই।’

মিতু আরও বলেন, প্রতি বৃহস্পতিবার কিছু উশৃঙ্খল বাইকার এই সড়কে রেস করে। তাঁদের বেপরোয়া গতির কারণেই তাঁর ভাইয়ের মৃত্যু হয়েছে।

হৃদয়ের ভ্রমণসঙ্গী ইয়াসিন জানান, ঘটনার সময় তাঁরা প্রায় ১০ বন্ধু মোটরসাইকেলে করে মাওয়া থেকে ঢাকার দিকে ফিরছিলেন। মাওয়া ঘাটে ইলিশ খেয়ে তাঁরা স্বাভাবিক গতিতে ফিরছিলেন। কুচিয়ামোড়া ব্রিজের ঢালে পৌঁছালে পেছন থেকে একটি রাইডার গ্রুপ এসে হৃদয়ের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

আরেক ভ্রমণসঙ্গীর দাবি, পেছন থেকে আসা ওই মোটরসাইকেলগুলোর গতি ছিল ঘণ্টায় প্রায় ১৫০ থেকে ১৬০ কিলোমিটারের বেশি।

দুর্ঘটনার পর গতকাল প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে কুচিয়ামোড়া ব্রিজের ঢালে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা দেয়। এতে চালক হৃদয় ঘটনাস্থলেই নিহত এবং আরোহী সাজ্জাদ (২৪) আহত হন।

তবে আজ পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, হৃদয় নিজে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন না। তাঁদের ভাষ্য, পেছন থেকে আসা বেপরোয়া গতির বাইকারদের ধাক্কাতেই দুর্ঘটনাটি ঘটে।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘আমরা ভিডিও ফুটেজ দেখেছি। সে অন্য একটি মোটরসাইকেলের ধাক্কায় মারা গেছে। আমরা তদন্ত করে বেপরোয়া ওই বাইকারদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত ও আটকের চেষ্টা করছি। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।’

অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সর্তা নদীর আন্ধারমানিক ও তুলাতলি এলাকায় পরিচালিত অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি ড্রেজার ও প্রায় দুই হাজার ফুট পাইপ নষ্ট করার পাশাপাশি জব্দ করা হয়েছে নদীর তীরে মজুত রাখা প্রায় ২০ হাজার ঘনফুট বালু।

কুমিল্লার লাকসামে বাড়ির পাশে পুকুরে ডুবে আপন চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় লাকসাম পৌর এলাকার মিশ্রী গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো কুমিল্লা আদালতের আইনজীবী শামসুল হকের মেয়ে ফাতেমা আক্তার (৩) এবং তাঁর বড় ভাই দুবাইপ্রবাসী নাসির উদ্দিনের ছেলে সুফিয়ান (৪)।

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পুলিশের বিশেষ অভিযানে ৬০ হাজার পিস ইয়াবাসহ জসিম উদ্দিন (৪২) নামের এক অটোরিকশাচালককে আটক করা হয়েছে। আটক জসিম উদ্দিন কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীকাটা এলাকার আবদু জব্বারের ছেলে।

জনপ্রিয় টার্গেট

নিজের গতি নয়, বেপরোয়া অন্য বাইকের ধাক্কায় হৃদয়ের মৃত্যু: পরিবার ও পুলিশ

প্রকাশ: ০৯:৫০:৪২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬