নোয়াখালীতে বিদ্যুৎ বিল আদায় করতে গিয়ে হামলার শিকার ৩ কর্মী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:১৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

হামলার শিকার ব্যক্তিরা হলেন সুবর্ণচর পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের লাইনম্যান ফয়সাল, নাদিম হোসেন ও সানোয়ার।

পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, ওই গ্রাহকের গত বছরের নভেম্বর থেকে প্রায় এক বছরের বিদ্যুৎ বিল বকেয়া ছিল। কয়েক মাস আগে সুবর্ণচর পল্লী বিদ্যুৎ জোনাল অফিস থেকে বকেয়া আদায়ে তাঁকে নোটিশ করা হলে তিনি মিটারে সমস্যা দেখিয়ে পরিবর্তনের আবেদন করেন। পরে সেটি পরিবর্তন করে দেওয়া হয়। এরপরও তিনি বকেয়া বিল পরিশোধ করেননি। বকেয়া বিল আদায়ের জন্য পল্লী বিদ্যুতের কর্মীরা তাঁর বাড়িতে গেলে কর্মীদের সঙ্গে ওই গ্রাহকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি ও তাঁর স্ত্রী-কন্যা পল্লী বিদ্যুতের কর্মীদের ওপর হামলা করেন বলে অভিযোগ।

তবে অভিযুক্ত গ্রাহক আবদুর রহিম বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির সুবর্ণচর জোনাল অফিসে গিয়ে তিনি তাঁর মিটারে সমস্যা থাকার অভিযোগ করেছিলেন। পরে মিটার পরিবর্তনের জন্য আবেদন করলে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ তাঁর মিটার পরিবর্তন করে দেয়। এরপরও নতুন মিটারে অতিরিক্ত বিল আসছে বলে অভিযোগ করে আসছিলেন তিনি।

পল্লী বিদ্যুৎ লাইনম্যান ফয়সাল বলেন, মিটার পরিবর্তনের পরও ওই গ্রাহকের অভিযোগের পুরোপুরি সমাধান না হওয়ায় তিনি ক্ষুব্ধ ছিলেন। এর জেরেই বকেয়া বিল আদায় করতে যাওয়ায় তিনি অসৌজন্যমূলক আচরণ ও হামলা করেছেন।

পল্লী বিদ্যুৎ সমিতির সুবর্ণচর জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) পরিতোষ দাস বলেন, বকেয়া বিদ্যুৎ বিল আদায় করতে গিয়ে আমাদের তিন কর্মী হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে কর্মীদের ওপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মসজিদ থেকে একটি ৯ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। মসজিদের মোয়াজ্জিন নাসির উদ্দিন অস্ত্রগুলো দেখতে পেয়ে আড়াইহাজার থানায় নিয়ে গিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেনের কাছে হস্তান্তর করেন।

আওয়ামী লীগ ফিরে আসার পথ তৈরি হচ্ছে এবং এর দায় জামায়াতে ইসলামীকে নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) রাশেদ খান। আজ শনিবার সকালে ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান এবং সচেতনতামূলক র‍্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাজধানীর আদাবরের ১০ নম্বর বালুর মাঠ এলাকায় একটি কালো ব্যাগের ভেতর থেকে এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে খালপাড়ের ময়লার মধ্যে ব্যাগটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ খণ্ডিত মরদেহ উদ্ধার করে।

জনপ্রিয় টার্গেট

সরকারের সঙ্গে গোপন সম্পর্ক না থাকলে আওয়ামী লীগ মিছিল করে কীভাবে—প্রশ্ন পরওয়ারের

নোয়াখালীতে বিদ্যুৎ বিল আদায় করতে গিয়ে হামলার শিকার ৩ কর্মী

প্রকাশ: ০৭:১৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬