প্রতারণার মামলায় আপিল সাজাপ্রাপ্ত বিদিশার, জামিন নামঞ্জুর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৫০:১৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

অন্যদিকে বিদিশার পক্ষে জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন।

বিদিশার আইনজীবী মাহমুদুল করিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আপিল শুনানির জন্য আদালত গ্রহণ করেছেন। চূড়ান্ত শুনানি শেষে বিদিশা দোষী না নির্দোষ—সে বিষয়ে আদালত রায় দেবেন। তবে আপিল শুনানি না হওয়া পর্যন্ত আমরা জামিন চেয়েছিলাম। আদালত জামিল দেননি।’

গত ২৬ আগস্ট বিদিশাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তাঁকে কারাগারে পাঠানো হয়।

গত ২৫ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম প্রতারণার অভিযোগে দায়ের করা মামলার রায়ে বিদিশাকে দুই বছরের কারাদণ্ড দেন। কারাদণ্ডের পাশাপাশি তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে বিদিশাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে বলা হয়।

রায়ের দিন বিদিশা অনুপস্থিত থাকায় তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ওই সাজা পরোয়ানার ভিত্তিতে গত ২৫ আগস্ট রাত সাড়ে আটটার দিকে গুলশান-২ নম্বরের অ্যারাবিকা রেস্টুরেন্ট থেকে বিদিশাকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগে বলা হয়, ২০০১ সালের ১০ জুলাই বিদিশা বাদীকে বনানীর রজনীগন্ধা অফিসে ডেকে নেন এবং তাঁর মনোনীত ব্যক্তি ও বন্ধু আব্দুল রাজ্জাকের নামে ৭৫ লাখ টাকার পে-অর্ডার দিতে বলেন। বাদী স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কারওয়ান বাজার শাখার মাধ্যমে ওই টাকা পরিশোধ করেন। পরে উভয়ের মধ্যে বায়নানামা সম্পাদিত হয়।

চুক্তি অনুযায়ী, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে বাকি টাকা পরিশোধের পর ফ্ল্যাটের রেজিস্ট্রি করে দেওয়ার কথা ছিল। ২০০২ সালের ১০ জুলাইয়ের মধ্যে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার কথা ছিল। তবে দীর্ঘ সময় পার হওয়ার পরও ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়।

মামলায় আরও বলা হয়, ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার জন্য চাপ দিলে বিদিশা টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন। পরে ২০০৫ সালের ৯ ফেব্রুয়ারি ৭২ লাখ টাকার একটি চেক দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ে ব্যাংকে জমা দিলে হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি প্রত্যাখ্যাত (ডিসঅনার) হয়।

বাদীর অভিযোগ, এরপর বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করে টাকা কিংবা ফ্ল্যাট কোনোটিই বুঝিয়ে দেওয়া হয়নি। একই সঙ্গে টাকা ফেরত বা ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার দাবি করলে সন্ত্রাসী দিয়ে হত্যার হুমকিও দেওয়া হয়।

মামলায় দাবি করা হয়, বিদিশা বাদীকে জানিয়েছিলেন, সাবেক রাষ্ট্রপতি এরশাদের কাছ থেকে টাকা আদায় না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

মামলার নথি থেকে দেখা যায়, এই মামলায় জামিন নিয়েছিলেন বিদিশা। পরবর্তীকালে মামলা বাতিলের জন্য তিনি হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করেন। পরবর্তীকালে স্থগিত আদেশ বাতিল হয়। এরপর আর মামলায় হাজির হননি তিনি। পলাতক হিসেবে তাঁর বিচার হয়।

টাঙ্গাইলের সখীপুরে সড়ক থেকে আউয়াল শফী (৪৫) নামের এক স্বাস্থ্য সহকারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বেলা পৌনে ১টার দিকে নলুয়া-বাসাইল সড়কের বাছেত খান উচ্চবিদ্যালয়ের পশ্চিম পাশে সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আউয়াল শফী উপজেলার বোয়ালী গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তিনি উপজেলা স্বাস্থ্য ক

নওগাঁর নিয়ামতপুরে পারিবারিক ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে সজল মালি (৩০) নামের এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের হাসুরা গ্রামে এ ঘটনা ঘটে।

বরিশালের মুলাদী উপজেলায় বৈদ্যুতিক খুঁটিতে উঠে ইন্টারনেট সেবা (ওয়াইফাই) সংযোগের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মো. কামাল বিশ্বাস (৪৩) নামে এক যুবক গুরুতর দগ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার খাসের হাট বাজারসংলগ্ন পাটোয়ারী কান্দি গোঁজা এলাকায় এই দুর্ঘটনা ঘটে…

জনপ্রিয় টার্গেট

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসায় স্থগিতাদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

প্রতারণার মামলায় আপিল সাজাপ্রাপ্ত বিদিশার, জামিন নামঞ্জুর

প্রকাশ: ০৩:৫০:১৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬