হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আজকের পত্রিকা এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ভোরবেলায় গুলি করার সময় গাড়িতে ছিলেন না সংগীতশিল্পী আসিফ আকবর। তিনি অক্ষত রয়েছেন। কে বা কারা এই গুলির ঘটনায় জড়িত, তাদের পরিচয় এখনো জানা যায়নি।
তবে এই হামলার সঙ্গে তাঁর ব্যক্তিগত কিংবা পেশাগত কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
সংগীতাঙ্গনের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও ব্যাপক পরিচিত আসিফ আকবর। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ছিলেন।

দৈনিক টার্গেট 
























