প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতি আমরা বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ৪০ বার পঠিত হয়েছে

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে চট্টগ্রাম নগরের রহমতগঞ্জে জেএম সেন হল পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর আগমনে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে কোনো বৈষম্য থাকবে না। আমাদের স্বাধীনতার শহীদ মুক্তিযোদ্ধারা এ রকম একটি বাংলাদেশ চেয়েছিলেন। যেখানে ধর্মীয় সম্প্রীতি থাকবে। আমি খুব সচেতনভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটা এড়িয়ে চলি। কারণ আমরা কোথাও আইনিভাবে সম্প্রদায়কে স্বীকৃতি প্রদান করি না। পৃথিবীর সব দেশে বিভিন্ন ধর্মের মানুষ কমবেশি থাকে। সেখানে সংখ্যাগরিষ্ঠ থাকে। কিন্তু আমরা কাউকে সংখ্যালঘু হিসেবে উপমা দিতে চাই না।

মন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বী ও বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মাবলম্বী রক্ত দিয়ে আমরা এ দেশ স্বাধীন করেছি। গণ-অভ্যুত্থানে সব ধর্মাবলম্বী ভাইয়েরা রক্ত ঝরিয়েছে এই ফ্যাসিবাদমুক্ত হওয়ার জন্য। আমরা সবাই বাংলাদেশি সিটিজেন, বাংলাদেশি নাগরিক। এই পরিচয়টা নতুনভাবে অনুধাবন করার জন্য চব্বিশ-পরবর্তী বাংলাদেশে আমরা যে সংস্কৃতি চালু করেছি, তার নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সুতরাং যারা আপনাদেরকে ভোট ব্যাংক হিসেবে সব সময় মনে করেছিল, তাদের ভ্রম ভেঙে দিয়েছিলেন গতবার। আপনারা আস্থা প্রকাশ করেছেন, আমরা বিশ্বাস রেখেছি। ইতিমধ্যে আমরা বাস্তবায়ন শুরু করেছি। আমরা সরকারের ক্ষমতায় আসার পর মাত্র আট মাসের মধ্যে এবার পূজায় সর্বোচ্চ বরাদ্দ, পূজায় সর্বোচ্চ ছুটি বাস্তবায়ন করেছি।

কেউ আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে পারবে না। যারা হুমকি দিচ্ছে ডিসেম্বরে আসব, জানুয়ারিতে আসব—এই বলে আমাদের মধ্যে বিভাজন তৈরি করতে পারবে না।

পিকনিকে গিয়ে নদীতে ডুবে প্রাণ গেল মাদ্রাসাশিক্ষার্থীর

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার বাগানবাজার এলাকায় ফেনী নদীতে ডুবে মো. সাইমন (১৬) নামে এক মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে নদীর পানুয়া অংশে অফিসটিলা সীমান্তসংলগ্ন এলাকায় তার মরদেহ উদ্ধার করা হয়।

চট্টগ্রামে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান সামরিক বিমানে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে তিনি জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। পরে রেডিসন ব্লু হোটেলে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

চুয়েটে অচলাবস্থা, সংকট নিরসন কমিটিতেও নেই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি

উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে চুয়েটে এক মাস ধরে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম স্থবির। সংকট নিরসনে ইউজিসির ছয় সদস্যের পরামর্শক কমিটি গঠন হলেও এতে চুয়েটের কোনো প্রতিনিধি নেই। এ নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে সংশয় ও আন্দোলনকারীদের ক্ষোভ রয়েছে।

জনপ্রিয় টার্গেট

আজকের নামাজের সময়সূচি: ২৯ অক্টোবর ২০২৬

প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতি আমরা বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ১২:০৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬