১০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে গভীর রাতে বাসে আগুন, ধোঁয়ায় অসুস্থ হয়ে চালকের মৃত্যু

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:০৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় পৌর বাস টার্মিনালসংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।

নিহত কালাচান শেখ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিকনগর গ্রামের মৃত নুরুদ্দিন শেখের ছেলে। তিনি প্রায় ৩০ বছর ধরে বাস চালক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও বাসশ্রমিক সূত্রে জানা গেছে, আগুনে পুড়ে যাওয়া বাসটি ‘কিশোর-তন্ময়’ পরিবহনের। বাসটি ফরিদপুর-মাদারীপুর আঞ্চলিক সড়কে চলাচল করত। প্রায় দেড় বছর ধরে বাসটি চালাচ্ছিলেন কালাচান শেখ। তিনি গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে থাকলেও রাতে বাসটি দেরিতে ফিরলে সেখানেই ঘুমাতেন। বাসটির মালিক তপন কুমার দাস (৫০)। তিনি ফরিদপুর শহরের রথখোলা সিনপাড়া এলাকার মৃত কার্তিক দাসের ছেলে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার শ্রীবাস বাড়ৈ বলেন, রাত ১টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে বাসটি দাউ দাউ করে জ্বলতে দেখেন। ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় বাসের চালক অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

ফরিদপুর মোটর ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার জানান, বাসটি টার্মিনালের পাশে পার্কিং করে এর ভেতরেই ঘুমিয়ে ছিলেন কালাচান শেখ। রাতে বাসটিতে আগুন দেওয়া হলে তাঁর একটি হাত পুড়ে যায়। পরে তিনি বাস থেকে নেমে নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন জানান, একটি মোটরসাইকেলে করে তিনজন এসে বাসটিতে পেট্রল ঢেলে আগুন দেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচান অগ্নিদগ্ধ হননি। তিনি দ্রুত বাস থেকে বের হয়ে আসেন। পরে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, শহরের বিভিন্ন সড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

চাঁদাবাজি মামলায় ফরিদপুরের ৪ সাংবাদিক পরিচয়ধারী কারাগারে

সিআইডিতে কর্মরত পুলিশ কর্মকর্তা মো. রাজ্জাক হোসেন খানের স্ত্রীর করা চাঁদাবাজি মামলায় ফরিদপুরের চার সাংবাদিক পরিচয়ধারী ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন ঢাকার ১৫ নম্বর সিএমএম আদালত। সোমবার তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেওয়া হয়।

ফরিদপুরে শিশুকে যৌন নিপীড়ন: মক্তবশিক্ষকের ৭ বছরের কারাদণ্ড

ফরিদপুরে ১০ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের দায়ে আরিফুল ইসলাম (২৬) নামে এক মক্তব শিক্ষককে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার (০৮ নভেম্বর) বেলা দেড়টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন…

জনপ্রিয় টার্গেট

ফরিদপুরে গভীর রাতে বাসে আগুন, ধোঁয়ায় অসুস্থ হয়ে চালকের মৃত্যু

প্রকাশ: ১০:০৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬