ফরিদপুরে ব্যাংক কর্মকর্তাকে অপহরণ, মুক্তিপণ নিয়ে ফেলে গেল সড়কের পাশে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

অপহরণের শিকার বাহাউদ্দিন শেখ (৩৪) মিডল্যান্ড ব্যাংকের মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর শাখার কর্মকর্তা এবং ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, সোমবার সকাল ৭টার দিকে ঢাকা যাওয়ার উদ্দেশে ভাঙ্গা উপজেলার দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন বাহাউদ্দিন। এ সময় একটি প্রাইভেট কার তাঁর সামনে এসে থামে। চালক তাঁকে ঢাকা যাওয়ার প্রস্তাব দিলে গাড়িতে থাকা আরও তিনজনকে যাত্রী ভেবে তিনি উঠে পড়েন।

গাড়িতে ওঠার দুই মিনিটের মধ্যেই দুর্বৃত্তরা তাঁর মুখ বেঁধে মারধর শুরু করে। বাহাউদ্দিনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের কাছে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিকাশে টাকা পাঠালে বাহাউদ্দিনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে ফেলে রেখে প্রাইভেট কার নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন বাহাউদ্দিন শেখ বলেন, ‘গাড়িতে ওঠার দুই মিনিটের মধ্যেই আমার মুখ বেঁধে মারধর শুরু করে তারা। হাতুড়ি দিয়ে পেটানোর পাশাপাশি অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। প্রথমে ঢাকার দিকে কিছুদূর গিয়ে গাড়িটি আবার ভাঙ্গা হয়ে ফরিদপুরের দিকে যায়। পথে গ্রামের কাঁচা সড়কেও কিছুক্ষণ চালায়। পরে পরিবারের কাছে ফোন দিয়ে তাদের দেওয়া বিকাশ নম্বরে এক লাখ টাকা পাঠাতে বাধ্য করে। টাকা পাওয়ার পর আমার মোবাইলের সিম খুলে নিয়ে মহাসড়কের পাশে ফেলে রেখে যায়।’

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত মো. আখতারুজ্জামান বলেন, বাহাউদ্দিন শেখের বুক, হাত ও পায়ে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে হাতুড়ি দিয়ে পেটানো হয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ঘটনাটি তাঁরা জানতে পেরেছেন। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এক্সপ্রেসওয়েতে দ্রুতগতিতে চলছিল দুটি মোটরসাইকেল, সংঘর্ষে নিহত ২

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুটি মোটরসাইকেল ঢাকা থেকে খুলনাগামী লেনে দ্রুতগতিতে চলছিল। মোটরসাইকেল দুটির চালকের পেছনে আরও দুজন আরোহী ছিলেন। একপর্যায়ে একটি মোটরসাইকেল অন্যটির পেছনে ধাক্কা দেয়। এতে চার আরোহী সড়কে ছিটকে পড়েন এবং মোটরসাইকেল দুটি দুমড়েমুচড়ে যায়।

মধুখালীতে কিশোরীর মৃত্যু: দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পরিবারের, মামলা না নেওয়ার দাবি

ফরিদপুরের মধুখালীর নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে তিন যুবকের বিরুদ্ধে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ করেছে পরিবার। পরিবারের দাবি, ঘটনার দেড় মাস পর মেয়ের মৃত্যু হলেও পুলিশ মামলা নেয়নি। পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে ধর্ষণের আলামত মেলেনি।

মসজিদে নামাজ পড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

ফরিদপুরের নগরকান্দায় মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় তিনটি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। জুমার নামাজের পর নগরকান্দা পৌরসভার মিরাকান্দা পশ্চিমপাড়া জামে মসজিদ চত্বরে এ সংঘর্ষ হয়।

জনপ্রিয় টার্গেট

বসতঘরের মেঝেতে ‘জেগে উঠল’ দুই কবর, জমজমাট ঝাড়ফুঁকের আসর

ফরিদপুরে ব্যাংক কর্মকর্তাকে অপহরণ, মুক্তিপণ নিয়ে ফেলে গেল সড়কের পাশে

প্রকাশ: ১২:০১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬