এ ঘটনায় আজ সোমবার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কিশোরের পরিবারের সদস্যরা। অভিযোগে উপজেলার দৈহারী গ্রামের টুটুল, ইমরান ও আলমগীর নামে তিন ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে।
মারধরের শিকার ওই কিশোর (১৪) উপজেলার চিলতলা গ্রামের মৃধা বাড়ির ছেলে এবং স্থানীয় চিলতলা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
পরিবার ও শিক্ষার্থীর অভিযোগ সূত্রে জানা যায়, কয়েক দিন আগে ওই কিশোর তার বাবার পকেট থেকে না বলে টাকা নিয়ে একটি মোবাইল কিনে। পরে বাবার ভয়ে রাতে বাড়িতে না গিয়ে সে বাড়ির সামনের একটি মসজিদে ঘুমিয়ে পড়ে। রাত দেড়টার দিকে পাশের একটি ফার্মের মালিক টুটুল এসে তাকে ঘুম থেকে ডেকে তোলেন। পরে তাঁর ফার্ম থেকে মুরগি চুরি করার অপবাদ দিয়ে কিশোরকে জিজ্ঞাসাবাদ করেন।
ভুক্তভোগী কিশোরের দাবি, মুরগি চুরির কথা স্বীকার করাতে টুটুল তাকে লোহার রড দিয়ে মারধর করেন। তাঁর সঙ্গে ইমরান ও আলমগীর নামে স্থানীয় আরও দুই ব্যক্তি ছিলেন। মারধরের একপর্যায়ে কিশোর ফার্মে ঢোকার কথা স্বীকার করলেও মুরগি চুরি করেনি বলে জানায়। স্বীকারোক্তির পর কিশোরকে স্থানীয় ইউপি সদস্য লিটন মৃধার কাছে পাঠানো হয়। পরে স্বজনেরা খবর পেয়ে কিশোরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগীর মা নাসিমা বেগম বলেন, ‘আমার ছেলে তার বাবার পকেট থেকে টাকা নিয়ে মোবাইল কিনেছিল। পরে বাবার ভয়ে আর বাড়ি ফেরেনি। রাতে ছেলেকে মারধর করা থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করি।’
ভুক্তভোগী কিশোরের দাদা বাবুল মৃধা বলেন, ‘আমার নাতিকে মুরগি চুরির অপবাদ দিয়ে অমানবিকভাবে মারধর ও নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় আমি বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছি। আমরা ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
অভিযুক্ত টুটুল বলেন, ‘বেশ কিছুদিন ধরে আমার ফার্ম থেকে মুরগি এবং গাছের সুপারি চুরি হচ্ছিল। ঘটনার রাতে বাড়ির সামনের মসজিদে ছেলেটাকে ঘুমিয়ে থাকতে দেখে জিজ্ঞাসাবাদ করি। তখন সে ফার্মে ঢোকার কথা স্বীকার করে। আমি ছেলেটাকে ২-৪ পিটুনি দিয়েছি। পরে তাকে স্থানীয় ইউপি সদস্যের হাতে তুলে দিয়েছি।’
এ বিষয়ে ইউপি সদস্য লিটন মৃধা বলেন, সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে ছেলেটিকে দেখতে পাই। তবে আমি তাকে মারধর করতে দেখিনি।
থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির জামিরতলীতে পরকীয়াসংক্রান্ত সন্দেহে স্ত্রী আয়েশা বেগমকে হত্যার অভিযোগে স্বামী ছৈয়দ আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১২টা ৫ মিনিটে বসতঘরের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
মানিকগঞ্জের ঘিওরে কালীগঙ্গা নদীতে মাটি কাটায় বাধা দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা ও মাটি কাটার সঙ্গে জড়িতদের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে মোজাম্মেল হোসেন (২৫) নামে এক যুবককে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার দত্তের বাজার ইউনিয়নের বিরই নদীর পাড় এলাকায় এই ঘটনা ঘটে।
দৈনিক টার্গেট 




















