আগামী ৪ বছরের মধ্যে সব ধর্মীয় উপাসনালয়ের ধর্মগুরুদের ভাতার ব্যবস্থা করা হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিরামপুর পৌর শাখার ১-৯ ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন এসব কথা বলেন।
আজ শুক্রবার বিকেল ৫ টায় বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে বিরামপুর পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মহিবুর এলাহী চৌধূরীর সভাপতিত্বে মঞ্চে উপস্থিত ছিলেন, মন্ত্রীর সহকারী একান্ত সচিব ডা: জাভেদ হোসেন, ব্যক্তিগত কর্মকর্তা গোলাম মোস্তফা রঞ্জু, দিনাজপুর-৬ সংসদীয় আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ফেরদৌস রহমান, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, অঙ্গ সংগঠনের পৌর নেতৃবৃন্দ ও ওয়ার্ড বিএনপির সভাপতি-সম্পাদকরা।
বরিশাল নগরীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের ঝটিকা মিছিলের পরপরই অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার জুমার নামাজের পর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের সামনে থেকে ব্যানার নিয়ে মিছিল বের করে তারা।
শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় একটি মুখপোড়া হনুমান সড়ক দুর্ঘটনায় আহত হয়। পরে সিএনজিচালিত অটোরিকশাচালক অখিল মালাকার সড়কের পাশে হনুমানটি পড়ে থাকতে দেখেন। তিনি আহত হনুমানের মুখে পানি দিয়ে বাঁচানোর চেষ্টা করেন এবং বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।
খুলনায় মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি ও ২ হাজার পিস ইয়াবাসহ মো. আশরাফুজ্জামান জীবন (২৩) নামে এক যুবককে আটক করেছে।
দৈনিক টার্গেট 























