বিয়ে বহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৩২:১৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

পুলিশের প্রাথমিক তথ্যমতে, স্থানীয় জাফর আলমের সঙ্গে আয়েশা বেগমের বিয়ে বহির্ভূত সম্পর্ক ছিল বলে সন্দেহ করতেন ছৈয়দ আহমদ। এ বিষয়কে কেন্দ্র করে গতকাল সন্ধ্যা ৭টার দিকে আয়েশা বেগম, জাফর আলম ও ছৈয়দ আহমদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওই ঘটনার পর ছৈয়দ আহমদ অজ্ঞাত কয়েকজনের সহায়তায় আয়েশা বেগমকে মারধর করে হত্যা করেন। এরপর ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার উদ্দেশ্যে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন।

তবে ছৈয়দ আহমদের দাবি, স্ত্রীর সঙ্গে জাফর আলমের বিয়ে বহির্ভূত সম্পর্কের প্রমাণ পেয়ে তিনি বাধা দিতে যান। এ সময় জাফর আলমের আঘাতে তাঁর স্ত্রী মারা যান। স্ত্রী হত্যার বিচারও দাবি করেছেন ছৈয়দ আহমদ।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছৈয়দ আহমদকে গ্রেপ্তার করে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নিহতের পরিবারের কাছ থেকে এজাহার গ্রহণের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পিরোজপুরের নেছারাবাদে মুরগি চুরির অপবাদ দিয়ে এক কিশোরকে বেদম মারধরের অভিযোগ উঠেছে। বাবার ভয়ে রাতে কিশোর বাড়িতে না গিয়ে বাড়ির সামনের একটি মসজিদে ঘুমিয়ে পড়ে। রাত দেড়টার দিকে পাশের একটি ফার্মের মালিক টুটুল এসে তাকে ঘুম থেকে ডেকে তোলেন।

মানিকগঞ্জের ঘিওরে কালীগঙ্গা নদীতে মাটি কাটায় বাধা দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা ও মাটি কাটার সঙ্গে জড়িতদের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে মোজাম্মেল হোসেন (২৫) নামে এক যুবককে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার দত্তের বাজার ইউনিয়নের বিরই নদীর পাড় এলাকায় এই ঘটনা ঘটে।

জনপ্রিয় টার্গেট

শিবিরের কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় অতিথি জাল সনদে চাকরি হারানো সেই জাহাঙ্গীর

বিয়ে বহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

প্রকাশ: ০৮:৩২:১৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬