ব্যাগ নিয়ে নামার আগেই ছাড়ল লঞ্চ, নদীতে পড়ে নিখোঁজ ‘এলাকার জামাই’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

অভিযোগ রয়েছে, আজ শুক্রবার বেলা ১১টার দিকে ঘটনার খবরেরও প্রায় ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে চাঁদপুর বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উদ্ধার অভিযান শেষও করেছেন তারা।

এদিকে গাফিলতির কারণে দুর্ঘটনার অভিযোগে লঞ্চের দুজন কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেন মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা। লঞ্চটিও আটকে রাখা হয়ে বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন।

নৌ-পুলিশ জানিয়েছে, নিখোঁজ রবিন হোসেনের বাড়ি শরিয়তপুর জেলার নড়িয়া প্রেমতলা এলাকায়। তিনি সেখানকার হায়দার আলীর ছেলে। তিনি লঞ্চযোগে নারায়ণগঞ্জ থেকে মতলব উত্তরে বাগানবাড়ি ইউনিয়নের নবীপুরে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। তাঁর স্ত্রীর নাম নাসরিন আক্তার।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শুক্রবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামাচ্ছিল। এ সময় রবিন (নিখোঁজ) ভুলবশত লঞ্চে ব্যাগ বা সঙ্গে রাখা কিছু ফেলে রেখেই নেমে পড়েন। বিষয়টি তাৎক্ষণিক মনে পড়ায় আবার দ্রুত লঞ্চে উঠে ব্যাগ নিয়ে নামার চেষ্টা করেন। এরই মধ্যে লঞ্চটি গন্তব্যে যাত্রার উদ্দেশে পেছাতে শুরু করে। এমতাবস্থায় ঘাটে নামার জন্য লাফ দেন রবিন। কিন্তু তিনি মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন। এ সময় তোয়াক্কা না করেই লঞ্চটি দ্রুত মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়।

এদিকে খবর পেয়ে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চটি আটকে রেখেছে এবং এর দুজন স্টাফকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন।

এ বিষয়ে বেলতলী নৌ-পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক (পিপিএম) জানান, নিখোঁজ যুবকের সন্ধানে নৌ-পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান চালানো হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নেয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত নিখোঁজ যুবককে উদ্ধার ছাড়াই অভিযান শেষ হয়েছে।

ষাটনল লঞ্চঘাটের ইজারাদার মো. ইমন জানান, ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়। ঘটনার পর বেলতলী নৌ পুলিশ, মোহনপুর নৌ পুলিশ ও মতলব উত্তর থানা-পুলিশের সদস্যরাও স্থানীয়দের সহায়তায় নদীতে তৎপরতা চালিয়েছে।

এদিকে লঞ্চচালকের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। ষাটনল লঞ্চঘাটে আগে কখনো এমন ঘটনা ঘটেনি জানিয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

ঘটনার প্রায় ৪৫ মিনিট পর বেলা ১১টা ৪৫ মিনিটে খবর পায় চাঁদপুর নদী ফায়ার সার্ভিস। খবরেরও প্রায় তিন ঘণ্টা পর আসার অভিযোগের জবাবে ফায়ার সার্ভিস দাবি করেছে, বৈরী আবহাওয়া ও নদীর পরিস্থিতির কারণে সড়কপথে ঘটনাস্থলের দিকে রওনা হয় তারা। সে কারণে ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়েছে।

চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, সকাল ১১টা ৪৫ মিনিটে ষাটনল লঞ্চঘাটে একজন যাত্রী নদীতে পড়ে যাওয়ার খবর পাই। আবহাওয়া প্রতিকূল থাকায় সড়কপথে ঘটনাস্থলে এসে নদীর পরিস্থিতি অনুকূলে আসার পর ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। বিআইডব্লিউটিএর ডুবুরি দলও একই সঙ্গে উদ্ধার কাজে অংশ নেয়।

ঘটনাস্থলে চারজন ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হয় বলে জানান চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ। তিনি বলেন, খবর পাওয়ার পর চাঁদপুর থেকে ডুবুরি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসা হয়। নদীতে স্রোত থাকায় ঘটনাস্থল থেকে ভাটির দিকে তল্লাশি চালানো হয়। সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে নিখোঁজকে উদ্ধার করা সম্ভব হয়নি। কাল সকাল থেকে ভাটির দিকে আবারও উদ্ধার অভিযান চালানো হবে।

এ বিষয়ে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি জানার পরপরই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সঙ্গে কথা বলেছেন তিনি। নিখোঁজ যুবকের সন্ধানে প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

কুষ্টিয়ার দৌলতপুরে মোবাইল ফোন চুরির অভিযোগে রুহুল হোসেন (২০) নামের এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে বেধরক মারপিট করে একটি পা ভেঙে দেওয়া হয়েছে। এ ঘটনায় তাঁর মাথার চুলও কেটে দিয়েছে স্থানীয়রা। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

রংপুরের পীরগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে মন্দির, স্কুল ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় একটি মন্দিরের প্রতিমা ভাঙচুর এবং স্থাপনা খুলে নিয়ে যাওয়ারও অভিযোগ তুলেছেন স্থানীয় অধিবাসীরা। শুক্রবার দুপুরে উপজেলার মিঠিপুর ইউনিয়নের মিঠিপুর দাশপাড়া এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে…

খুলনার কয়রায় এছার আলী সরদার (৫৫) নামের এক ব্যক্তিকে আঘাতের পর শাবল মাথার ভেতরে ঢুকে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থেকে চার দিন পর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারনামীয় দুই আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৪ (পূর্ব নাম র‍্যাব)। আজ বিষয়টি নিশ্চিত করে..

জনপ্রিয় টার্গেট

চুরিসহ বিভিন্ন ঘটনায় সোহরাওয়ার্দী হাসপাতালে আনসারের হাতে আটক ৫, পরে একজনের মৃত্যু

ব্যাগ নিয়ে নামার আগেই ছাড়ল লঞ্চ, নদীতে পড়ে নিখোঁজ ‘এলাকার জামাই’

প্রকাশ: ১২:১০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬