ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদে ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষে আহত ৭, বাড়িঘরে ভাঙচুর-লুটপাট

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৩৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

আজ শুক্রবার দুপুরে উপজেলার কানসাট ইউনিয়নের বালুচর গ্রামের জামে মসজিদে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন শফিক আলী, খলিল, আনোয়ার হোসেন, আব্দুস সালাম, তোহরুল, রাসেল আলী ও আবুল হায়াত। তাঁদের মধ্যে তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্যদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদের বর্তমান ইমাম মো. আব্দুল লতিফকে দায়িত্বে রাখা হবে কি না, তা নিয়ে মুসল্লিদের মধ্যে দুটি পক্ষ তৈরি হয়। শুক্রবার জুমার নামাজ শেষে কণ্ঠভোট নেওয়া হলে অধিকাংশ মুসল্লি আব্দুল লতিফকে ইমাম হিসেবে বহাল রাখার পক্ষে মত দেন। তবে একটি পক্ষ এর বিরোধিতা করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ান। এতে অন্তত সাতজন আহত হন।

এদিকে সংঘর্ষের পর অন্তত চার থেকে পাঁচটি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। এর মধ্যে একটি বাড়িতে লুটপাটের অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ, তাঁদের বাড়িতে হামলা চালিয়ে প্রায় সাত লাখ টাকা ও সাত ভরি স্বর্ণালংকার লুট করা হয়েছে। এ ছাড়া একটি মোটরসাইকেল, এসি, আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র এবং বাড়ির জানালার কাচ ভাঙচুর করা হয়েছে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গোমস্তাপুরে ৩৪ বস্তা ডিএপি সার জব্দ, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার গোমস্তাপুর বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহমুদ। এ সময় ৩৪ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে।

মাদক ও অপরাধ রোধের দাবিতে মানববন্ধন

মাদক ও অপরাধ রোধের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুরে মাদক ও অপরাধমূলক কার্যকলাপ রোধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আজ বৃহস্পতিবার উপজেলার রহনপুর রেলস্টেশন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম, আলিনগর…

সারের ডিলার নিয়োগ: স্বজনপ্রীতি-ঘুষের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে নতুন সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা ও নিয়োগবঞ্চিত কয়েক ব্যক্তির অভিযোগ, ব্যবসায়িক অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও ক্ষমতাসীন দলের নেতাদের আত্মীয়স্বজনকে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রিয় টার্গেট

সাপের কামড়ে ২ ঘণ্টা ঝাড়ফুঁক, অ্যান্টিভেনমের জন্য ৪ হাসপাতাল ঘুরেও বাঁচলেন না কৃষক

মসজিদে ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষে আহত ৭, বাড়িঘরে ভাঙচুর-লুটপাট

প্রকাশ: ০৯:৩৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬