আজ শুক্রবার দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুর জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া মাদ্রাসার দুই দিনব্যাপী বার্ষিক মাহফিলের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ সকলের জন্য। আমরা যারা দ্বীনি ইসলামে বিশ্বাস করি, এ ধরনের প্রতিষ্ঠানকে রক্ষা করা, হেফাজত করা এবং এর সহায়ক হওয়া আমাদের সবার দায়িত্ব।
তিনি আরও বলেন, দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও সুরক্ষায় সরকার সব সময় পাশে থাকবে।
মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ সালাহউদ্দিন নানুপুরীর সভাপতিত্বে মাহফিলে বক্তব্য দেন ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমদুল্লাহ, আল্লামা ফরিদ উদ্দিন আল মোবারক, মুফতি রেজাউল করিম আববার, আল্লামা গাজী বেলাল উদ্দিন নানুপুরীসহ দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামারা।
এ সময় স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর, উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিমুল্লাহ বাহার, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।
মাহফিলের সমাপনী পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল্লামা শাহ সালাহউদ্দিন নানুপুরী।

দৈনিক টার্গেট 





















