ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫৫ জন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:২৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, নভেম্বরের প্রথম ১৩ দিনে ডেঙ্গুতে ৬৪ জনের মৃত্যু হয়েছে। এর আগে অক্টোবর মাসে ১৭৪ জন ও সেপ্টেম্বরে ১৪৮ জন মারা যায়।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৩৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে এ বিভাগে দুজনের মৃত্যু হয়েছে। চলতি বছর ঢাকা বিভাগে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৫ হাজার ১৭৩ জন। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছে ২৩৮ জন। বর্তমানে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ২ হাজার ৬০৬ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ২৬৭ জন, খুলনায় ১৬০, বরিশালে ১৪৭, রাজশাহীতে ৮৯, ময়মনসিংহে ৭৬, রংপুরে ৭৬ ও সিলেটে ছয়জন রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৮৮৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৫২ হাজার ৪৮৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৫ হাজার ৯১৫ জন।

হামের বিস্তার: শিশুর সংখ্যা ঠিক না করে দেওয়া হচ্ছে টিকা

হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে এ পর্যন্ত তিন দফায় ২ কোটি ১৭ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে। ঠিকাদান কর্মসূচি শেষে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি শিশুকে টিকা দেওয়ার তথ্য দিয়েছে সরকার। এরপরও হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে না।

ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, ঢাকায় ভর্তি ৯২৪

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৯২৪ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। মারা গেছে একজন। চলতি বছর এ নিয়ে ঢাকা বিভাগে ডেঙ্গু নিয়ে ৬৪ হাজার ৭৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি বছর ঢাকা বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ২৩৬ জন।

হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁই ছুঁই

হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁই ছুঁই

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৩৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২১০ জন, চট্টগ্রামে ১২০, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৯২, বরিশালে ৭০, খুলনায় ৫৭ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে।

জনপ্রিয় টার্গেট

চট্টগ্রামে ১১৮৩ কোটি টাকার সড়ক প্রকল্পে গাছ কাটা শুরু

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫৫ জন

প্রকাশ: ০৯:২৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬