মাদারীপুরে প্রবাসীর বাড়িতে বোমা বিস্ফোরণ, আহতদের খুঁজছে পুলিশ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৪৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২৭ বার পঠিত হয়েছে

আটক সালাউদ্দিন গাজী একই উপজেলার মধ্য পেয়ারপুর গ্রামের মাফেজ গাজীর ছেলে। তিনি রাজ্জাক মোল্লার খালাতো ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে রাজ্জাক মোল্লার বাড়ির পেছনের একটি কক্ষে হঠাৎ হাতবোমার বিস্ফোরণ ঘটে। এতে দুজন আহত হন। বিস্ফোরণে টিনশেড ঘরের বেড়া উড়ে যায়। এ সময় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সালাউদ্দিন গাজীকে আটক করে। পরে ঘটনাস্থল থেকে বিস্ফোরণের আলামত সংগ্রহ করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, রাজ্জাক মোল্লার বাড়িতে বসে হাতবোমা তৈরির সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে। আহতরা গ্রেপ্তারের ভয়ে সরকারি হাসপাতালে ভর্তি হননি। তাঁদের খোঁজ করা হচ্ছে।

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন-ভাতার দাবিতে কারখানার শ্রমিকেরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে শ্রমিকেরা কারখানার গেটের সামনে অবস্থান নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও মহানগর স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেপ্তার করতে গিয়ে তাঁর অনুসারীদের হামলার শিকার হয়েছে পুলিশ। অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে বাসার ভেতরের সুড়ঙ্গ পথ দিয়ে বগা পালিয়ে যান।

সৌদি আরবের আবহা শহরে সোহাগ রানা (৪২) নামের এক প্রবাসী বাংলাদেশির রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত্যুর পর টানা তিন দিন নিজ শয়নকক্ষে তাঁর মরদেহ পড়ে ছিল। খবর পেয়ে সৌদি পুলিশ এসে বন্ধ ঘর থেকে মরদেহটি উদ্ধার করে…

জনপ্রিয় টার্গেট

আওয়ামী লীগের মিছিল প্রতিরোধে ওসিদের ডিএমপি কমিশনারের কড়া বার্তা

মাদারীপুরে প্রবাসীর বাড়িতে বোমা বিস্ফোরণ, আহতদের খুঁজছে পুলিশ

প্রকাশ: ০৫:৪৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬