যুবদল নেতা শাকের হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:১৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার দিবাগত গভীর রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানা এলাকায় ডিবির বিশেষ অভিযানে গোলাম জাহিদকে (৪৬) গ্রেপ্তার করা হয়।

এর আগে এ মামলায় যুবদল নেতা রনি শিকদার (৩৮), শামীমা ইয়াসমিন লুবনা (৩১), স্বর্ণ ব্যবসায়ী অনিমেষ মজুমদার (৪০) এবং মাগুরা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মারুফ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ২১ অক্টোবর ভোরে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টারে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শাকের হোসেন। তিনি মাগুরা পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন। এ ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মাগুরা সদর থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. কামরুজ্জামান বলেন, শাকের হত্যা মামলার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার অভিযোগে ডিবির বিশেষ অভিযানে গোলাম জাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে পুলিশ কাজ করছে।

এদিকে দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় গোলাম জাহিদ ও মাগুরা সদর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মারুফ হোসেনকে সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় নির্দেশনায় এ সিদ্ধান্ত কার্যকর করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

মাগুরায় এইচএসসিতে অকৃতকার্য ২ শিক্ষার্থীর আত্মহত্যা

মাগুরায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর দুই শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ শনিবার (৩১ অক্টোবর) সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া ও নতুনগ্রাম এলাকায় পৃথক সময়ে এ ঘটনা ঘটে।

মাগুরায় যুবদল নেতা হত্যা: জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ, গ্রেপ্তার শ্রমিক নেতার মুক্তির দাবি

মাগুরায় পৌর যুবদল নেতা শাকের হোসেন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা কৃষকদল। একই সঙ্গে এ হত্যা মামলায় গ্রেপ্তার শ্রমিক নেতা মারুফ হোসেনের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শ্রমিকেরা। আজ শনিবার সকালে শহরে পৃথক কর্মসূচি থেকে এসব দাবি জানানো হয়।

মাগুরায় যুবদল নেতা হত্যা: স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার, ১৫০ ভরি স্বর্ণের যোগসূত্র খুঁজছে পুলিশ

মাগুরায় যুবদল নেতা শাকের হোসেন হত্যা ও দেড় শ ভরি সোনা ডাকাতির ঘটনায় যোগসূত্র খুঁজছে পুলিশ। এ দুই ঘটনায় মাগুরা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মারুফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকার একটি বাড়ি থেকে ডাকাতির পাঁচটি সোনার বার জব্দ করেছে পুলিশ…

জনপ্রিয় টার্গেট

চাঁদপুরে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল বাইসাইকেলচালকের

যুবদল নেতা শাকের হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার

প্রকাশ: ০৪:১৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬