০৬:৩১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ধানখেত থেকে যুবকের মরদেহ উদ্ধার, ট্রান্সফরমার চুরির সন্দেহ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:২১:১৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কচুয়া গ্রামের বটতলা নামক স্থানে একটি গভীর নলকূপের পাশে বাবুর লাশ পড়েছিল। আজ শনিবার সকালে স্থানীয়রা লাশটি দেখে পুলিশে খবর দেন। এরপর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

বাবু শেখের খালাতো শ্যালক মো. মাসুদ জানান, বাবু নির্মাণশ্রমিক হিসেবে কাজ করেন বলে তাঁরা জানেন। চার দিন আগে বাবু তাঁর স্ত্রীকে কাজে যাওয়ার কথা জানিয়ে বাড়ি থেকে বের হন। এর পর থেকেই তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। বাবু যাঁদের সঙ্গে কাজে যান, তাঁদের মোবাইল ফোনও বন্ধ ছিল। একদিন পর তাঁদের একজন ফোন করে জানান, তানোরে বিদ্যুতায়িত হয়ে বাবুর মৃত্যু হয়েছে। লাশ মাঠের মধ্যেই পড়ে আছে।

এই খবর শুনে গত বৃহস্পতিবার তানোরে গিয়েছিলেন। বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তাঁরা বাবুর লাশের কোনো সন্ধান পাননি। পরে পুলিশকে তাঁরা নিজেদের ফোন নম্বর দিয়ে এসেছিলেন। আজ সকালে পুলিশ ফোন করে বাবুর লাশ পাওয়ার কথা জানায়। পুলিশ তাঁদের ছবিও পাঠিয়েছে। ছবি দেখে তাঁরা নিশ্চিত হয়েছেন যে এটি বাবুরই মরদেহ।

তানোর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আলী জানান, লাশের সুরতহাল প্রস্তুতের সময় শরীরে কোনো আঘাত বোঝা যায়নি। ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত করে বলা যাবে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে বলেও জানান তিনি।

রামেক: ট্রলির অভাবে ফটকেই পড়ে থাকেন রোগীরা

জরুরি বিভাগের সামনে মাদুর বিছিয়ে শুইয়ে রাখা হয়েছে মনিরুল ইসলামকে (৫০)। ডায়রিয়ায় আক্রান্ত এই রোগীকে রাজশাহীর পদ্মার ওপারের চর খিদিরপুর থেকে নিয়ে এসেছেন স্বজনেরা। কিন্তু হাসপাতালের ভেতরে নেওয়ার জন্য মিলছে না একটি ট্রলি।

আদা চাষে প্রণোদনা দেবে সরকার: কৃষিমন্ত্রী

আমবাগানের ফাঁকা জায়গায় আদা চাষ, বর্ষাকালীন টমেটো ও কাঁচামরিচ উৎপাদন এবং আম-লিচু সংরক্ষণে গুরুত্ব দিচ্ছে সরকার। কৃষকদের আয় বাড়ানো, উৎপাদন বহুমুখীকরণ ও কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এসব উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রকৃত আদা চাষিদের তালিকাভুক্ত করে বীজ, সার ও বস্তাসহ প্রয়োজনীয় সরকারি প্রণোদনা

সার পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হচ্ছে: কৃষিমন্ত্রী

দেশে কোনো সারের সংকট নেই জানিয়ে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, ‘দেশের সীমিত কিছু এলাকায় সারের সংকট হয়েছে। যে জেলাগুলোর পাশে সীমান্ত আছে এবং সীমান্তের ওপারেও চাষাবাদ হয়, ওই এলাকায় চাহিদাটা দেখা যাচ্ছে।

জনপ্রিয় টার্গেট

পোশাকশিল্পের অস্থিরতা নিয়ন্ত্রণে এসেছে: বাণিজ্যমন্ত্রী

রাজশাহীতে ধানখেত থেকে যুবকের মরদেহ উদ্ধার, ট্রান্সফরমার চুরির সন্দেহ

প্রকাশ: ১২:২১:১৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬