ঢাকা ০৭:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শূন্যরেখা থেকে উধাও সেই নারী, বিএসএফ সরিয়ে নিয়েছে বলে ধারণা বিজিবির

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:০০:২১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

গত মঙ্গলবার সকালে দেওয়ানগঞ্জের ডাংধরা ইউনিয়নের পাথরের চর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৭৬-সংলগ্ন এলাকায় আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারীকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। তবে জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে সে চেষ্টা ব্যর্থ হয়। এরপর থেকে ওই নারী সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছিলেন।

টানা পাঁচ দিন খোলা আকাশের নিচে প্রচণ্ড ঠান্ডা ও রোদ উপেক্ষা করে তাঁকে সেখানে বসে থাকতে দেখা যায়। এক কাপড়েই অনাহারে-অর্ধাহারে দিন কাটছিল তাঁর। বিষয়টি নিয়ে সীমান্ত এলাকার মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

রোববার সকালে ওই নারীকে দেখতে না পেয়ে স্থানীয় বাসিন্দারা ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান চৌধুরীকে খবর দেন। আজিজুর বলেন, ঘটনাস্থলে গিয়ে ওই নারীর কোনো সন্ধান পাইনি।

বিজিবি সূত্র জানায়, সীমান্তে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক অবস্থান এবং নজরদারি জোরদার করায় বিএসএফ শনিবার রাতে ওই নারীকে সরিয়ে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার ও চোরাচালান ঠেকাতে নজরদারি জোরদার করেছে জামালপুর ৩৫ বিজিবি। এর অংশ হিসেবে শনিবার ব্যাটালিয়নের আওতাধীন ৭২ কিলোমিটার সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থানে ৩৫টি সিসিটিভি ক্যামেরা ও ১৭টি সার্চলাইট স্থাপন করা হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ২৪ ঘণ্টা নজরদারি করা হবে। পর্যায়ক্রমে পুরো ৭২ কিলোমিটার সীমান্তে এসব ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হবে। বিজিবির এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের ধারণা, সীমান্তে নজরদারি জোরদার এবং বিজিবি ও এলাকাবাসীর কঠোর অবস্থানের কারণেই বিএসএফ শূন্যরেখা থেকে ওই নারীকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে।

শূন্যরেখায় ১০৫ ঘণ্টা ধরে নারীর মানবেতর জীবনযাপন, খাবার মিলছে রুটি-কলা

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ায় পর থেকে সেই নারী পাঁচ দিন ধরে জামালপুর ভারতীয় সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন। ফলে খোলা আকাশের নিচে বিএসএফের দেওয়া রুটি-পানি খেয়ে মানবেতর জীবন যাপন করছেন তিনি। ভুক্তভোগী ওই নারী কোন দেশের নাগরিক বা কেন তাঁকে বাংলাদেশে পুশ ইনের

জামালপুরে ইয়াবাসহ চার মাদক কারবারি আটক

জামালপুরে ইয়াবাসহ চার মাদক কারবারি আটক

আটক ব্যক্তিরা হলেন গাজীপুরের বাসন থানার বাইপাস পেয়ারা বাগান এলাকার জাহাঙ্গীর আলী খানের ছেলে আবদুল খালেক ওরফে জাহিদ খান (৩৩), একই এলাকার মৃত ইমাম হোসেনের ছেলে বাবুল (৪৫), নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার বাগমুচরা গ্রামের শাহীন আলমের ছেলে রনি (৩০) এবং ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার রগুনাথপুর গ্রামের…

জামালপুর সীমান্তে শূন্যরেখায় তিন দিন ধরে এক নারী

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পাথরেরচর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ ইনের চেষ্টার পর ৩০ বছর বয়সী এক নারী তিন দিন ধরে শূন্যরেখায় অবস্থান করছেন। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভাষ্য, স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পুশ ইনের চেষ্টা ব্যর্থ হয়।

জনপ্রিয় টার্গেট

শূন্যরেখা থেকে উধাও সেই নারী, বিএসএফ সরিয়ে নিয়েছে বলে ধারণা বিজিবির

শূন্যরেখা থেকে উধাও সেই নারী, বিএসএফ সরিয়ে নিয়েছে বলে ধারণা বিজিবির

প্রকাশ: ০৭:০০:২১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬