আটক ব্যক্তিরা হলেন, উপজেলার জাম্বুরাছড়া এলাকার সুমন মিয়া (২৬) এবং তারেক মিয়া (২৬)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের জাম্বুরাছড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে সুমন মিয়া ও তারেক মিয়াকে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যে একটি পরিত্যক্ত ঘর থেকে ১৬ বান্ডিল কাপড় উদ্ধারের পর বান্ডিলগুলো খুলে ৩০০টি ভারতীয় শাড়ি জব্দ করা হয়। শাড়িরগুলোর আনুমানিক মূল্য সাড়ে তেরো লাখ টাকা।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামিরা জানায়, তারা নিকটবর্তী ভারতীয় সীমান্ত দিয়ে পলাতক আসামিদের সহায়তায় শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে শাড়িগুলো বাংলাদেশে নিয়ে আসে। পরবর্তীতে বিভিন্ন মার্কেটের দোকানে অধিক মূল্যে বিক্রি করে থাকেন।
শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক মো. ইমানুর হোসেন বলেন, আটকদের বিরুদ্ধে চোরাচালানের অভিযোগে মামলা করা হয়েছে।
সরকারি চাকরির ১১–২০ গ্রেডের নিয়োগের লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষায় (ভাইভা) নম্বর বাড়ানোর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আরিফুল ইসলাম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হল প্রাঙ্গণে এই দুর্ঘটনা ঘটে।
রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমাণ সার মজুত রাখার অভিযোগে সোলাইমান পাটোয়ারী নামের এক সারের ডিলারকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁর গুদাম থেকে ২০০ বস্তা এমওপি (মিউরেট অব পটাশ) ও ৩০০ বস্তা টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) সার উদ্ধার করা হয়েছে।
দৈনিক টার্গেট 





















