সাংবাদিকদের নিয়ে আইজিপির আপত্তিকর বক্তব্যের নিন্দা এলআরএফের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৩৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে এক অনুষ্ঠানে পুলিশপ্রধান বলেন, ‘মাদকের টাকা না পেলে সাংবাদিকেরা লিখছেন পুলিশ অকার্যকর। বিভিন্ন জাতীয় গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশিত হয়।’

সোমবার এক বিবৃতিতে পুলিশপ্রধানের এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এলআরএফের সভাপতি মুহাম্মদ ইয়াছিন ও সাধারণ সম্পাদক আরাফাত মুন্না। তাঁরা বলেন, সাংবাদিকদের পেশাদারি ও সততা নিয়ে এমন অপেশাদার মন্তব্য অসাংবিধানিক এবং স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী।

মাদক কারবার, অপরাধ, অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। নানা ধরনের বাধাবিপত্তি সত্ত্বেও সাংবাদিকেরা এ দায়িত্ব পালন করে যাচ্ছেন। কিন্তু আইজিপির মতো দায়িত্বশীল পদে থেকে এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেওয়ায় মাদক কারবারি ও সন্ত্রাসীদের পক্ষ থেকে সাংবাদিকদের বাধাবিপত্তি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এক কথায়, আইজিপির এ বক্তব্য অপেশাদার, নিন্দনীয়, দায়িত্বজ্ঞানহীন, আপত্তিকর ও অগ্রহণযোগ্য।

নেতারা বলেন, কোনো সাংবাদিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তথ্য-প্রমাণের ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়ায় তা নিষ্পত্তি করতে হবে। কিন্তু এ ধরনের অপেশাদার ভাষায় অরুচিকর ও নেতিবাচক মন্তব্য করে সাংবাদিক সমাজের মর্যাদা ক্ষুণ্ন করার পাশাপাশি গণমাধ্যমের প্রতি জনসাধারণের আস্থা ক্ষতিগ্রস্ত করা অনভিপ্রেত।

নেতারা পুলিশপ্রধানকে অবিলম্বে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। তাঁরা বলেন, বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের মর্যাদা রক্ষায় পেশাদার সাংবাদিকেরা ঐক্যবদ্ধ কর্মসূচি দিতে বাধ্য হবেন।

চাঁদাবাজির অভিযোগে ওয়ার্ড বিএনপি সভাপতি গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা মাসুম খান রাজেশকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল রোববার রাতে মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

নাগরিক সেবায় অবহেলা করলে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

নাগরিক সেবায় অবহেলা করলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

জনপ্রতি ৩৩ হাজার কোটি টাকা দাবি গ্রামীণফোনের সাবেক কর্মীদের, ১০ কোটিতে নিষ্পত্তির প্রস্তাব

শ্রমিকদের মুনাফা অংশগ্রহণ তহবিল (ডব্লিউপিপিএফ) ও শ্রমিক কল্যাণ তহবিলের (ডব্লিউডব্লিউএফ) বিলম্বজনিত পাওনা জনপ্রতি ৩৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে বলে দাবি করেছেন গ্রামীণফোনের সাবেক কর্মীরা। তবে জনপ্রতি প্রায় ১০ কোটি টাকা পেলে এই পাওনার দাবি থেকে সরে আসবেন বলে জানিয়েছেন তাঁরা…

জনপ্রিয় টার্গেট

সাংবাদিকদের নিয়ে আইজিপির আপত্তিকর বক্তব্যের নিন্দা এলআরএফের

প্রকাশ: ০৮:৩৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬