সাভারে পোশাকশ্রমিকদের অবরোধে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৩৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

এর আগে সকালে আশুলিয়ার বিভিন্ন কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। বেলা ১২টার পর আশুলিয়ার পরিস্থিতি শান্ত হলেও সাভারের বিভিন্ন কারখানার শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে মহাসড়কে অবস্থান নেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে তিনটার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক জড়ো হন। পরে শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও শ্রমিকদের সরিয়ে দিতে কোনো বলপ্রয়োগ করেনি। শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কে অবরোধ চলছিল।

বিক্ষোভকারী শ্রমিকেরা বলেন, শুধু মজুরি বোর্ড গঠন করলেই হবে না, তাঁদের দাবির সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি নির্ধারণের ঘোষণা দিতে হবে।

শ্রমিকেরা আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে বাড়ছে, তাতে বেতন বাড়ানোর বিকল্প নেই। তবে শুধু বেতন বাড়ালেই হবে না, পণ্যের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি নির্ধারণ করতে হবে।

ঢাকা জেলা উত্তর ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মোহাম্মদ রুহুল আমীন সোহেল বলেন, ‘বিকেল সাড়ে তিনটার দিকে হেমায়েতপুর এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।’

‘শ্রমিক-বিএনপি ভাই-ভাই, আওয়ামী লীগের রক্ষা নাই’ স্লোগানে মিরপুরে বিএনপির লাঠিমিছিল

মঙ্গলবার বেলা ১টা ১৫ মিনিটের দিকে মিরপুর-১১ নম্বর এলাকায় বিএনপির নেতা-কর্মীরা এ মিছিল বের করেন। তাঁরা জানান, দেশকে অস্থিতিশীল করার চেষ্টাকারীদের বিরুদ্ধে অবস্থান নিতেই তাঁদের এই কর্মসূচি।

মিরপুরে পরিস্থিতি স্বাভাবিক, খুলেছে মেট্রো স্টেশন

সরেজমিনে দেখা যায়, মিরপুর-১০ ও ১১ নম্বর এলাকায় গণপরিবহনসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। সাধারণ মানুষের উপস্থিতিও বেড়েছে। খুলেছে বিভিন্ন দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। সকাল থেকে বন্ধ থাকা মিরপুর-১১ মেট্রো রেলস্টেশনও বেলা সাড়ে ১১টার দিকে খুলে দেওয়া হয়েছে।

বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: কারাগার থেকে মুক্তি পেলেন আখতারুজ্জামান

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার গোলাম ফারুক বলেন, সকাল ১০টার দিকে আখতারুজ্জামান কারামুক্তি পেয়েছেন। তাঁর পরিবারের সদস্য ও দলীয় নেতা-কর্মীরা কারাফটকে তাঁকে গ্রহণ করেন।

জনপ্রিয় টার্গেট

চাঁদপুরে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল বাইসাইকেলচালকের

সাভারে পোশাকশ্রমিকদের অবরোধে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ

প্রকাশ: ০৪:৩৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬