গত মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সংসদ সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এই ঘটনাটি ঘটে।
সভায় উপস্থিত কয়েকটি দপ্তরের একাধিক কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সভা চলাকালে আইনমন্ত্রীর কাছাকাছি আসনেই বসা ছিলেন বাগেরহাটের সিভিল সার্জন আ স মো. মাহবুবুল আলম। মন্ত্রীর পাশেই উপবিষ্ট ছিলেন জেলা প্রশাসক, খুলনা রেঞ্জের ডিআইজি এবং জেলা পুলিশ সুপার।
সভা চলাকালে সিভিল সার্জনের মোবাইল ফোন কয়েকবার বেজে ওঠে এবং তিনি ফোনকল রিসিভ করে একাধিকবার কক্ষের বাইরে যান ও ভেতরে আসেন।
ফোন বারবার বেজে ওঠার একপর্যায়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সিভিল সার্জনের উদ্দেশে বলেন, ‘এই, আপনি, সিভিল সার্জন সাহেব, ইউ গেট আউট ফ্রম দিস রুম (আপনি এই কক্ষ থেকে বের হয়ে যান)।’
আইনমন্ত্রী আরও যোগ করেন, ‘আপনি চারবার টেলিফোন…এখান থেকে নেমেছেন, উঠছেন, এই করেছেন। ইউ আর নট টু বিজি লাইক আদার পিপল। জাস্ট গেট আউট ফ্রম দিস রুম।’
মন্ত্রীর এই নির্দেশের পর সিভিল সার্জন মাহবুবুল আলম আসন থেকে উঠে দাঁড়ান। এ সময় আইনমন্ত্রী আবার বলেন, ‘দিস ইজ ইনডিসেন্ট (এটা অশোভন), দিস ইজ আ মিস কনডাক্ট (এটা অসদাচরণ)। ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট?’
পরবর্তীতে তাঁকে মোবাইল বন্ধ করে বসার নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, ‘বসেন এখানে। ফোনটা বন্ধ করে বসেন। আপনি চারবার এখান থেকে বসছেন-উঠছেন, বক্তাদের অ্যাটেনশন ডাইভার্ট (মনোযোগে বিচ্যুত) করেছেন। আমরা এখানে সিরিয়াস বিজনেসে বসছি (গুরুত্বপূর্ণ আলোচনা করছি)।’
ফেনীর সোনাগাজীর আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলায় খালাস পেয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন কামরুন্নাহার মনি। তবে তাঁর এই মুক্তির দিনে সবার নজর ছিল তাঁর সাত বছর বয়সী মেয়ে মোবাশ্বেরা খানম রাথীর দিকে, যার জন্ম ও বেড়ে ওঠার পুরোটাই কেটেছে কারাগারের চার দেয়ালের ভেতর।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চলন্ত কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে আলেয়া বেগম (৯০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দসহ এর চালককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের নাগিনা জোহা সড়কের আদমজী এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে…
বাজারের পাহারাদার আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস, পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
দৈনিক টার্গেট 























