দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মিল্টন মণ্ডল। তিনি জানান, ঢাকামুখী জোনাকি পরিবহনের একটি বাস মাদাম বিবিরহাট এলাকা অতিক্রম করার সময় মহাসড়ক পারাপাররত ওই পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এসআই মিল্টন মণ্ডল আরও জানান, দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যায়। পরে বিক্ষুব্ধ জনতা জোনাকি পরিবহনের অন্য একটি বাস আটক করেন। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
তিনি জানান, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক টার্গেট 


























