স্ত্রী সৌদিপ্রবাসী, ঘরে মিলল অসুস্থ স্বামীর গলাকাটা মরদেহ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:৫৯:০১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

পুলিশ ও স্থানীয় সূত্রের প্রাথমিক ধারণা, তিনি নিজের গলায় ধারালো বটি দিয়ে আঘাত করে আত্মহত্যা করেছেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, টুলু মিয়ার স্ত্রী জীবিকার প্রয়োজনে প্রায় ৪০ দিন আগে সৌদি আরব যান। তাঁর দুই মেয়ে জেমি ও জুথি বিবাহিত হওয়ায় তিনি বাড়িতে একাই বসবাস করতেন।

তবে গত কয়েক দিন ধরে তীব্র পেটের ব্যথায় অসুস্থ থাকায় ছোট মেয়ে জুথি আক্তার বাবার সেবা-শুশ্রূষার জন্য বাবার বাড়িতে অবস্থান করছিলেন। গতকাল তাঁকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় এবং বাড়িতেই স্যালাইন দেওয়া হয়েছিল।

নিহতের মেয়ে জুথি আক্তার জানান, আজ সকাল ৮টার দিকে তাঁর বাবা পানি পান করতে চান। তিনি পানি নিয়ে ঘরে গিয়ে দেখেন, বাবা বিছানায় বসে আছেন। পাশে পড়ে ছিল রক্তমাখা বটি। এ সময় তাঁর বাবা নিজেই গলা কেটেছেন বলে জানান। পরে জুথি তাঁকে গ্লাসে করে পানি পান করান। কিছুক্ষণের মধ্যেই টুলু মিয়ার মৃত্যু হয়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ওসি আরও বলেন, ‘ঘটনার প্রকৃত কারণ ও পারিপার্শ্বিক বিষয় অনুসন্ধানের জন্য নিহতের মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। আলামত ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাময়িকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।’

বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলচালক নিহত

বগুড়ায় বালুবোঝাই ট্রাকের চাপায় দয়াল চন্দ্র (২৫) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তাঁর দুই সহকর্মী গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার ঘোড়াধাপ হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ অটোরিকশাচালকের লাশ মিলল নদীতে, গলা কেটে হত্যার ধারণা পুলিশের

বগুড়ার শেরপুরে নিখোঁজের তিন দিন পর করতোয়া নদী থেকে মো. আসাদুল (২৮) নামের এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, তাঁকে গলা কেটে হত্যার পর লাশ নদীতে ফেলে রাখা হয়েছিল।

বগুড়ায় তরুণীকে ধর্ষণের অভিযোগে এসআই প্রত্যাহার

বগুড়ার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত উপপরিদর্শক (এসআই) আনছার আলীর বিরুদ্ধে এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ সুপারের আদেশে তাঁকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

এইচএসসিতে কেমন ফল করেছেন খেলোয়াড়েরা

স্ত্রী সৌদিপ্রবাসী, ঘরে মিলল অসুস্থ স্বামীর গলাকাটা মরদেহ

প্রকাশ: ০১:৫৯:০১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬