৪২ লাখ টাকার দোকান নিয়ে মামলা: কারাগারে হাজীগঞ্জ বড় মসজিদের মোতাওয়াল্লি ও তাঁর বাবা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ৩৪ বার পঠিত হয়েছে

আজ রোববার বিকেলে চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মুজাহিদুর রহমান পৃথক মামলায় এসব আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ব্যবসায়ী মো. কবির হোসেন লিটনের দায়ের করা মামলায় তদন্ত শেষে সমন জারি করা হয়। নির্ধারিত তারিখে প্রিন্স শাকিল আহম্মদ ও তাঁর বাবা আদালতে স্বেচ্ছায় হাজির হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগে কবির হোসেন লিটন উল্লেখ করেন, হাজীগঞ্জের মকিমাবাদ শপিং সেন্টারে দোকান কেনার জন্য ৪২ লাখ টাকা দেওয়া হলেও তাঁকে দোকান বুঝিয়ে দেওয়া হয়নি। এমনকি টাকাও ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। তবে বিবাদীরা ৪২ লাখ টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। এ ঘটনায় গত ৭ জুলাই তিনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় মামলা করেন।

এ মামলায় আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসান হাবিব এবং বাদীপক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল মোল্লা। অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল মোল্লা কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, একই ঘটনায় একই ধারায় গত ২২ জুলাই কবির হোসেন লিটনের বিরুদ্ধে পাল্টা মামলা করেন বড় মসজিদের বর্তমান মোতাওয়াল্লি প্রিন্স শাকিল আহম্মদ। ওই মামলায় সিরাজুল ইসলাম, মো. শাহ আলম ও মুহাম্মদ রাহমাতুল্লাহকেও আসামি করা হয়।

পাল্টা মামলার অভিযোগে বলা হয়, কবির হোসেন লিটন একজন ঠিকাদার। মকিমাবাদ শপিং সেন্টারে বিভিন্ন নির্মাণকাজ করতে গিয়ে তিনি অন্য আসামিদের সঙ্গে যোগসাজশে প্রতারণা করেছেন এবং নির্ধারিত সময়ে কাজ শেষ করেননি বলে অভিযোগ করা হয়েছে।

এ মামলাতেও তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আদালত সমন জারি করেন। পরে বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে কবির হোসেন লিটনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও উভয় পক্ষের আইনজীবীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। মামলাগুলোর অভিযোগ ও পাল্টা অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানা যায়নি।

বাড়ির উঠানে খেলছিল ২ শিশু, পরে পুকুরে মিলল লাশ

চাঁদপুরের কচুয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা দেড়টার দিকে উপজেলার ৬ নম্বর উত্তর কচুয়া ইউনিয়নের উজানী গ্রামের সিকদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে

প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

চাঁদপুরের মতলব উত্তরের সাদুল্লাপুর ইউনিয়নের গাজিরগাছখোলা গ্রামে সৌদিপ্রবাসী মামুন মোল্লার বসতবাড়ির প্রবেশপথে বাঁশের বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে আবদুল হাই শিকদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী।

আসলের মোড়কে নকল প্রসাধনী, স্বাস্থ্যঝুঁকিতে ফরিদগঞ্জের ক্রেতারা

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রসাধনী বিক্রেতা জানান, তাঁরা বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী কোম্পানির প্রতিনিধিদের কাছ থেকে কিনে বিক্রি করেন। এসব পণ্যের মধ্যে রয়েছে হেড অ্যান্ড শোল্ডারস, সানসিল্ক, প্যানটিন, গার্নিয়ার, ডাভ, নিভিয়া, ফেয়ার অ্যান্ড লাভলি ও মেরিলের ক্রিমসহ বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু, ল

জনপ্রিয় টার্গেট

৪২ লাখ টাকার দোকান নিয়ে মামলা: কারাগারে হাজীগঞ্জ বড় মসজিদের মোতাওয়াল্লি ও তাঁর বাবা

প্রকাশ: ১২:১২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬