ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৪ বছরের মেয়েকে গলাটিপে হত্যা, স্বজনদের কল দিয়ে নিজেই জানান মা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১১:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ১৫ বার পঠিত হয়েছে

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বনশ্রী বি-ব্লক, ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়িতে এই ঘটনা ঘটে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে সন্ধ্যায় ওই বাসা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে শিশুটির মা মেহেরুন্নেসাকে আটক করা হয়েছে।

জানা যায়, শিশুটির বাবা আশরাফুল হক ইমন দোকানের কর্মচারী আর শিশুটির মা মেহেরুন্নেসা গৃহিণী। বিকেলে মেহেরুন্নেসা একাই শিশুটিকে গলাটিপে হত্যা করেন। এরপর তিনিই ফোনে তাঁর স্বজনদের বিষয়টি জানান এবং হত্যার দায় স্বীকার করেন। শিশুটির বাবা কর্মস্থল থেকে ফোন করে বাড়িওয়ালাকে বিষয়টি জানালে তিনি বাসায় গিয়ে শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পান। পরে তাঁরা থানায় খবর দেন। পুলিশ গিয়ে শিশু আসফিয়ার মরদেহ উদ্ধার করে।

ওসি জাহাঙ্গীর জানান, প্রাথমিকভাবে জানা গেছে, স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের কারণে বাসায় শিশুটিকে গলাটিপে হত্যা করেছেন তার মা। ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাটিতে হত্যা মামলা প্রক্রিয়াধীন।

রাজধানীর বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন

রাজধানীর বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার রাত ১০টা ২০ মিনিটের দিকে প্রগতি সরণির লিংক রোডের মাথায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সাঈদ খোকনের শাস্তির দাবিতে আদালত প্রাঙ্গণে ছাত্রদলের ঝাড়ুমিছিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে জুলাই আন্দোলনের সময় ধানমন্ডি এলাকায় কিশোর মোতালিব হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়েছে।

রাজধানীর মিরপুর ও মহাখালীতে যাত্রীবাহী ২ বাসে আগুন

রাজধানীর মিরপুর ও মহাখালীতে দুটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে মিরপুরের পল্লবীর সিরামিকস রোডে মিরপুর সুপার লিংক পরিবহনের একটি বাসে এবং রাত সাড়ে ৯টার দিকে মহাখালীতে আলিফ পরিবহনের আরও একটি বাসে আগুন দেওয়া হয়।

জনপ্রিয় টার্গেট

লালবাগে আ. লীগের ঝটিকা মিছিলের অর্থায়ন ও নেতৃত্বের অভিযোগে সাবেক নেতা গ্রেপ্তার

৪ বছরের মেয়েকে গলাটিপে হত্যা, স্বজনদের কল দিয়ে নিজেই জানান মা

প্রকাশ: ১২:১১:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬